1 যখন তুমি কোনও শাসকের সঙ্গে খাবার খেতে বসবে,
2 ও যদি তোমার ভোজনবিলাসিতার বদভ্যাস থাকে
3 তাঁর সুস্বাদু খাদ্যের প্রতি আকাঙ্ক্ষিত হোয়ো না,
4 ধনসম্পত্তি অর্জনের জন্য নিজেকে অবসন্ন করে তুলো না;
5 ধনসম্পত্তির দিকে শুধু এক পলক দেখো, আর তা অদৃশ্য হয়ে যাবে,
6 কোনও রুষ্টমনা নিমন্ত্রণকর্তার দেওয়া খাদ্য খেয়ো না,
7 কারণ সে এমন এক ধরনের লোক
8 তুমি অল্প যেটুকু খেয়েছ তা বমি করে ফেলবে
9 মূর্খদের কাছে কথা বোলো না,
10 সীমানার প্রাচীন পাথরটি স্থানান্তরিত কোরো না
11 কারণ তাদের রক্ষক বলবান;
12 শিক্ষার প্রতি আন্তরিক মনোনিবেশ করো
13 শিশুকে শাসন করতে পিছপা হোয়ো না;
14 লাঠি দিয়ে মেরে তাদের শাস্তি দাও
15 হে আমার বাছা, তোমার অন্তর যদি জ্ঞানে পরিপূর্ণ হয়,
16 ঠোঁট দিয়ে তুমি যখন যা সঠিক তা বলবে
17 তোমার হৃদয় যেন পাপীদের হিংসা না করে,
18 নিশ্চয় তোমার জন্য ভবিষ্যতের এক আশা আছে,
19 হে আমার বাছা, তুমি শোনো ও জ্ঞানবান হও,
20 যারা সুরা পান করে বা গাণ্ডেপিণ্ডে খাওয়াদাওয়া করে
21 কারণ মদ্যপ ও পেটুকেরা দরিদ্র হয়ে যায়,
22 তোমার সেই বাবার কথা শোনো, যিনি তোমাকে জীবন দিয়েছেন,
23 সত্য কিনে নাও ও তা বিক্রি কোরো না—
24 ধার্মিক সন্তানের বাবা খুব আনন্দ পান;
25 তোমার বাবা ও মা আনন্দ করুন;
26 হে আমার বাছা, তোমার অন্তর আমাকে দিয়ে দাও
27 কারণ ব্যভিচারিণী মহিলা এক গভীর খাত,
28 দস্যুর মতো সে ওৎ পেতে থাকে
29 কে দুর্দশাগ্রস্ত? কে দুঃখিত?
30 তারাই, যারা সুরাপানে আসক্ত,
31 তুমি সুরার দিকে তখন একদৃষ্টিতে তাকিয়ে থেকো না যখন তার রং লাল থাকে,
32 শেষে তা সাপের মতো দংশন করে
33 তোমার চোখদুটি অদ্ভুত সব দৃশ্য দেখবে,
34 তুমি এমন একজনের মতো হয়ে যাবে যে উঁচু সমুদ্রের উপরে ঘুমিয়ে আছে,
35 “ওরা আমাকে মেরেছে,” তুমি বলবে, “কিন্তু আমি ব্যথা পাইনি!