1 এস, আমরা প্রভুর প্রশংসা করি!
2 আমরা প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাই|
3 কেন? কারণ প্রভুই মহান ঈশ্বর!
4 গভীরতম গুহা, উচ্চতম পর্বত, সবই প্রভুর|
5 সমুদ্রও তাঁরই – তিনিই তা সৃষ্টি করেছেন|
6 এস, আমরা অবনত হয়ে তাঁর উপাসনা করি!
7 কেন? কারণ যদি আমরা তাঁর কন্ঠ শুনি
8 ঈশ্বর বলেন, “মরীবাতে তোমরা যেমন অবাধ্য হয়েছিলে,
9 তোমাদের পূর্বপুরুষরা আমায় পরীক্ষা করেছে|
10 40 বছর ধরে আমি ওদের প্রতি ধৈর্য্য ধারণ করেছি|
11 তাই ওদের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে,