1 প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও!
2 প্রভুর উদ্দেশ্যে গান গাও এবং তাঁর নামকে ধন্য কর!
3 লোকেদের বল যে ঈশ্বর সত্যিই বিস্ময়কর|
4 প্রভু মহান এবং প্রশংসার যোগ্য|
5 অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র|
6 তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে|
7 হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর
8 প্রভুর নামের প্রশংসা কর|
9 তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও|
10 জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও যে প্রভু রাজা!
11 হে স্বর্গলোক–সুখী হও! হে পৃথিবী–উল্লসিত হও!
12 ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও!
13 খুশী হও, কারণ প্রভু আসছেন|