1 প্রভু, আপনিই সেই ঈশ্বর যিনি আসেন এবং লোকেদের শাস্তি দেন|
2 আপনিই সারা পৃথিবীর বিচারক|
3 প্রভু, দুষ্ট লোকরা আর কতকাল ধরে উল্লাস করবে?
4 আরও কতদিন ধরে ওই দুষ্কৃতকারীরা
5 প্রভু, ওরা আপনার লোকদের আঘাত করে|
6 আমাদের দেশে যে সব বিধবা ও বিদেশী থাকে, ওই দুর্জনরা তাদের হত্যা করে|
7 ওরা বলে, ওরা যে সব মন্দ কাজ করে প্রভু তা দেখেন না!
8 তোমরা নিষ্ঠুর লোকরা সত্যই নির্বোধ মানুষ!
9 ঈশ্বর আমাদের কান সৃষ্টি করেছেন,
10 ঈশ্বর ওই লোকদের মধ্যে নিয়মানুবর্তিতা আনবেন|
11 মানুষ কি ভাবছে তাও ঈশ্বর জানেন|
12 প্রভু যে লোককে নিয়মানুবর্তী করেন সে সত্যই সুখী হবে|
13 ঈশ্বর, সংকটের সময় যে লোক শান্ত থাকে তাকেই আপনি সাহায্য করবেন|
14 প্রভু তাঁর লোকদের ত্যাগ করবেন না|
15 ন্যায্য বিচার ফিরে আসবে এবং ন্যায়পরায়ণতা নিয়ে আসবে|
16 মন্দ লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউই আমায় সাহায্য করে নি|
17 যদি প্রভু আমায় সাহায্য না করতেন
18 আমি জানি আমি পতনোন্মুখ ছিলাম,
19 আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম|
20 ঈশ্বর আপনি ক্রুর বিচারকদের সাহায্য করবেন না|
21 ওই বিচারকরা ধার্ম্মিক লোকদের আক্রমণ করে|
22 কিন্তু পর্বতগুলির সু-উচ্চে প্রভুই আমার নিরাপদ আশ্রয়স্থল|
23 মন্দ কাজ করার জন্য ঈশ্বর ওই দুষ্ট বিচারকদের শাস্তি দেবেন|