Salmos 37

BEN2006

1 দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না|

2 মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত,

3 যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর,

4 প্রভুর সেবা করে নিজে উপভোগ কর

5 প্রভুর ওপরে নির্ভর কর| তাঁকে বিশ্বাস কর,

6 প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি

7 প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর|

8 ক্রুদ্ধ হয়ো না! রাগে আত্মহারা হয়ে যেও না!

9 কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে|

10 খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না|

11 বিনয়ী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে

12 মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে|

13 কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন|

14 মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয়, ওদের তীর তাক করে|

15 কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে,

16 মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে

17 কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে|

18 খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন|

19 সংকট এলে সৎ‌ লোকরা হতাশ হবে না|

20 কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে|

21 দুষ্ট লোকরা খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরৎ‌ দেয় না|

22 প্রভুর আশীর্বাদপুর্ত প্রত্যেকে ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে|

23 যে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন|

24 যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে,

25 একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি|

26 একজন সৎ‌ লোক মুক্ত হাতে অন্যকে দেয়|

27 যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর,

28 প্রভু ন্যায় ভালবাসেন|

29 সৎ‌ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে|

30 একজন সৎ‌ লোক সর্বদাই সুপরামর্শ দেয়|

31 তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে|

32 কিন্তু দুষ্ট লোকরা সব সময় সৎ‌ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে|

33 সৎ‌ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সৎ‌ লোকদের ত্যাগ করেন না|

34 ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর|

35 আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম যে ছিল ক্ষমতাশালী|

36 পরে আমি সেই পথে গিয়েছি|

37 সৎ‌ এবং পবিত্র হও|

38 কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে|

39 প্রভু সৎ‌ লোকেদের রক্ষা করেন|

40 প্রভু সৎ‌ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন|

Ler em outra tradução

Comparar lado a lado