1 একজন খারাপ লোক নিজের উপরেই খুব খারাপ আচরণ করে,
2 সেই লোক নিজের প্রতিই মিথ্যাচার করে|
3 তার কথামাত্রই অকাজের মিথ্যা কথা|
4 রাতের বেলায় সে অকাজের পরিকল্পনা করে
5 হে প্রভু, আপনার প্রকৃত প্রেম আকাশ ছুঁয়ে যায়,
6 হে প্রভু আপনার ধার্মিকতা উচ্চতম পর্বতের চেয়েও উঁচু|
7 আপনার বিশ্বস্ত প্রেমের চেয়ে মূল্যবান আর কিছুই নেই|
8 হে প্রভু, আপনার মন্দিরের ভাল জিনিস থেকে তারা নতুন শক্তি পায়|
9 প্রভু আপনার থেকেই জীবনের ঝর্ণা ধারা প্রবাহিত হয়!
10 প্রভু, যারা সত্যি সত্যিই আপনাকে চেনে, তাদের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত রাখুন|
11 প্রভু অহঙ্কারী লোকদের হাতে আমাকে ধরা পড়তে দেবেন না|
12 ওদের কবরের ফলকে লিখে দিন,