Salmos 35

BEN2006

1 হে প্রভু, আমার বিরোধীপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করুন!

2 প্রভু, ঢাল এবং বর্ম তুলে নিন|

3 বর্শা এবং বল্লম হাতে তুলে নিন

4 কিছু লোক আমাকে হত্যা করতে চাইছে|

5 ওদের তুষের মত বাতাসে উড়িয়ে দিন|

6 প্রভু ওদের পথ অন্ধকারময় এবং পিচ্ছিল করে দিন|

7 আমি ওদের কাছে কোন ভুল কাজ করিনি কিন্তু ঐসব লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে|

8 তাই প্রভু, ওদের নিজেদের ফাঁদেই ওদের ফেলুন|

9 তখন আমি প্রভুতে আনন্দ করবো|

10 আমার সমস্ত সত্ত্বা দিয়ে আমি বলব, “প্রভু আপনার মত কেউই নেই|

11 একদল মিথ্যা সাক্ষী আমায় আঘাত করবার জন্য পরিকল্পনা করছে|

12 আমি কেবলমাত্র ভাল কাজই করেছি|

13 যখন ওরা অসুস্থ হয়েছিলো, আমি ওদের জন্য দুঃখ পেয়েছিলাম|

14 ঐসব লোকদের জন্য আমি দুঃখের পোশাক পরেছিলাম এবং ওদের আমি আমার বন্ধুর মত, এমন কি ভাইযের মত দেখেছিলাম|

15 কিন্তু যখন আমি একটু ভুল করলাম, ওরা আমায় উপহাস করলো|

16 অত্যন্ত খারাপ ভাষায় ওরা আমায় বিদ্রূপ করেছে|

17 হে আমার প্রভু, আর কতদিন আপনি এইসব খারাপ ঘটনা ঘটতে শুধুই দেখে যাবেন?

18 প্রভু মন্দিরের মহাসমাজে আমি আপনার প্রশংসা করবো|

19 ঐসব শত্রুকে কোন কারণেই আমাকে ঘৃণা করতে অথবা পরাজিত করতে দেবেন না|

20 আমার শত্রুরা প্রকৃতপক্ষে শান্তির জন্য পরিকল্পনা করছে না|

21 শত্রুরা আমার সম্পর্কে বাজে কথা বলে চলেছে|

22 হে প্রভু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কি ঘটছে|

23 প্রভু, উঠুন! জাগুন!

24 প্রভু, আমার ঈশ্বর, আপনার নিরপেক্ষতা দিয়ে আমার বিচার করুন|

25 ওরা যেন বলতে না পারে, “হ্যাঁ! এইতো আমরা যা চেয়েছি, তাই পেয়েছি!”

26 আমি আশা করি, আমার সব শত্রু লজ্জিত ও অপমানিত হবে|

27 কিছু লোক চায় আমার ভালো হোক্| আমি আশা করি, ওরা প্রচণ্ড সুখী হবে!

28 তাই হে প্রভু, আমি লোকদের বলি, আপনি কত ভাল|

Ler em outra tradução

Comparar lado a lado