1 প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমার সমালোচনা করবেন না|
2 প্রভু আপনি আমায় আঘাত করেছেন|
3 আপনি আমায় শাস্তি দিয়েছেন|
4 মন্দ কাজ করার দায়ে আমি অপরাধী|
5 আমি মূর্খের মত কাজ করেছি|
6 এখন আমি সর্বদা বেদনায় বেঁকে রয়েছি|
7 আমার সারা শরীর জ্বরে টন্-টন্ করছে|
8 আমি এমনই যন্ত্রণায় কাতর যে আমি কিছু অনুভব করতে পারছি না|
9 হে প্রভু, আপনি আমার তীব্র আর্তনাদ শুনেছেন|
10 আমার অন্তরে তীব্র ঘা দিচ্ছে|
11 আমার অসুস্থতার জন্য
12 শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে|
13 কিন্তু যে কানে শোনে না আমি তার মতই বধির|
14 আমি সেই লোকের মত যে, লোকে তার সম্পর্কে কি বলছে, তা শুনতে পায় না|
15 তাই প্রভু, আপনি আমায় বাঁচান|
16 আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে|
17 আমি জানি খারাপ করার জন্য আমি দোষী|
18 প্রভু, যে খারাপ কাজ আমি করেছি, তা আমি আপনাকে বলেছি|
19 আমার শত্রুরা স্বাস্থ্যবান ও বলবান|
20 আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে|
21 প্রভু আমায় ছেড়ে যাবেন না!
22 শীঘ্র এসে আমায় সাহায্য করুন!