Salmos 106

BEN2006

1 প্রভুর প্রশংসা কর!

2 ঈশ্বর যে প্রকৃতপক্ষে কত মহান তা কেউই বর্ণনা করে বলতে পারবে না|

3 যারা ঈশ্বরের নির্দেশ মানে তারা সুখী হয়|

4 হে প্রভু, যখন আপনি আপনার লোকদের দয়া করবেন, তখন আমার কথা স্মরণে রাখবেন|

5 আপনার পছন্দ করা লোকদের জন্য আপনি যে সব ভালো কাজ করেন,

6 যেমন ভাবে আমাদের পূর্বপুরুষরা পাপ করেছে, আমরাও তেমন ভাবেই পাপ করেছি|

7 হে প্রভু, মিশরে আপনি যে সব অলৌকিক কাজ করেছিলেন

8 কিন্তু তাঁর পবিত্র নামের মহিমার জন্য ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন|

9 ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং লোহিত সাগর শুকিয়ে গিয়েছিলো|

10 ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের শত্রুদের হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন!

11 ঈশ্বর সমুদ্র দ্বারা ওদের শত্রুদের আবৃত করেছিলেন!

12 তারপর আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন|

13 কিন্তু ঈশ্বর যা করেছিলেন, আমাদের পূর্বপুরুষরা খুব তাড়াতাড়ি তা ভুলে গিয়েছিলেন|

14 আমাদের পূর্বপুরুষরা মরুভূমিতে ক্ষুধার্ত হয়েছিলেন|

15 কিন্তু আমাদের পূর্বপুরুষরা যা চেয়েছিলেন, ঈশ্বর ওদের তাই দিয়েছিলেন|

16 পবিত্র শিবিরে লোকরা বিশ্বস্ত রইল

17 কিন্তু দাথন এবং অবীরামের গোষ্ঠীর দিকে মাটি দ্বিধাবিভক্ত হল,

18 তারপর এক আগুনের হল্কা সেই জনতাকে পুড়িয়ে দিলো|

19 হোরেব পর্বতে তারা একটা সোনার বাছুর তৈরী করেছিল|

20 এই ভাবে তৃণগ্রাসী বলদ মূর্ত্তির সঙ্গে

21 ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছিলেন! কিন্তু তাঁরা তাঁকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন|

22 হামের দেশে ঈশ্বর আশ্চর্য্য কার্য করেছিলেন|

23 ঈশ্বর ওসব লোককে ধ্বংস করতে চেয়েছিলেন|

24 কিন্তু তারপর এই সব লোক কনানের চমৎ‌‌কার রাজ্যে প্রবেশ করতে অস্বীকার করে|

25 আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ করতে তাঁবুর ভেতরে রয়ে গিয়েছিলেন|

26 তাই ঈশ্বর প্রতিশ্রুতি করেছিলেন যে তাঁরা মরুভূমিতে মারা যাবেন|

27 ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি অন্য লোকদের তাদের উত্তরপুরুষদের পরাজিত করতে দেবেন|

28 তারপর, বাল-পিয়োরে, ঈশ্বরের লোকরা বাল মূর্ত্তির পূজা করায় যোগ দিয়েছিলো|

29 ঈশ্বর তাঁর লোকদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন

30 কিন্তু পীনহস ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলো

31 ঈশ্বর জানতেন যে পীনহস খুব ভালো একটা কাজ করেছিলো|

32 মরীবার কাছে লোকজন প্রচণ্ড ক্রোধান্বিত হল|

33 কারণ ওই লোকরা মোশিকে ভীষণ বিমর্ষ করে তুলল

34 ঈশ্বর তাঁর লোকদের কনানে অন্য জাতিসমূহ যারা বাস করছিল তাদের ধ্বংস করে দিতে বললেন|

35 তারা অন্য জাতিগুলোর সঙ্গে মেলামেশা করেছিল

36 ওই লোকগুলো ঈশ্বরের লোকদের জন্য ফাঁদের মতই ভয়ঙ্কর হল|

37 এমনকি ঈশ্বরের লোকেরা তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করেছিলো

38 ঈশ্বরের লোকরা নিস্পাপ লোকদের হত্যা করেছিলো|

39 তাই অন্য লোকদের পাপে ঈশ্বরের লোকরা অপবিত্র হয়ে উঠেছিল|

40 ঈশ্বর তাঁর লোকজনের ওপরে চটে গেলেন|

41 ঈশ্বর তাঁর লোকদের, কেউ চায় নি এমন কিছুতে পরিবর্তন করে দিলেন|

42 ঈশ্বরের লোকদের শত্রুরা ওদের দাবিয়ে রাখলো

43 ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন

44 কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যায় পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে

45 ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন

46 অন্য জাতিরা ওদের বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলো|

47 হে প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করুন!

48 ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর| ঈশ্বর চির বিরাজমান

Ler em outra tradução

Comparar lado a lado