1 প্রভুকে ধন্যবাদ দাও এবং তাঁর নাম উপাসনা কর|
2 প্রভুর উদ্দেশ্যে গান গাও; তাঁর প্রশংসা গান কর|
3 প্রভুর পবিত্র নামে গর্ববোধ কর|
4 শক্তির জন্য তোমরা প্রভুর কাছে যাও|
5 তিনি যে সব আশ্চর্য্য কার্য করেন তা স্মরণ কর|
6 তোমরা তাঁর দাস অব্রাহামের উত্তরপুরুষ|
7 প্রভুই আমাদের ঈশ্বর|
8 ঈশ্বর তাঁর চুক্তি চিরদিন স্মরণে রাখেন এবং 1000 প্রজন্ম ধরে,
9 অব্রাহামের সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করেছিলেন|
10 তারপর তিনি যাকোবের জন্য বিধিরূপে দিলেন|
11 ঈশ্বর বললেন, “আমি তোমাদের কনানের ভূখণ্ড দেব|
12 যখন অব্রাহামের পরিবার ছোট ছিল, তখন ঈশ্বর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন|
13 তারা এক জাতি থেকে অন্য জাতিতে,
14 কিন্তু ঈশ্বর লোকদের ওদের সঙ্গে দুর্বব্যবহার করতে দেন নি|
15 ঈশ্বর বলেছিলেন, “আমার মনোনীত লোকদের আঘাত করো না|
16 ঈশ্বর সেই দেশে এক দুর্ভিক্ষ ঘটালেন|
17 কিন্তু, ঈশ্বর যোষেফ নামে একজনকে ওদের সামনে পাঠালেন|
18 ওরা একটি দড়ি যোষেফের পায়ে জড়িয়ে বেঁধে দিল|
19 ঈশ্বর যা বলেছিলেন তা যতদিন পর্যন্ত না প্রকৃতপক্ষে ঘটল, ততদিন যোষেফ ক্রীতদাসই ছিল|
20 তাই মিশরের রাজা তাকে মুক্ত করে দিল|
21 সে তাকে নিজের বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিল|
22 যোষেফ অন্যান্য নেতাদের নির্দেশ দিয়েছিল|
23 পরে ইস্রায়েল মিশরে এলো|
24 যাকোবের পরিবার বেশ বড় হয়ে গেল|
25 এই মিশরীয়রা যাকোবের পরিবারকে ঘৃণা করতে লাগল|
26 তাই ঈশ্বর তাঁর দাস মোশি
27 ঈশ্বর মোশি ও হারোণকে ব্যবহার করে
28 ঈশ্বর নীরন্ধ্র অন্ধকার পাঠিয়েছিলেন,
29 তাই ঈশ্বর জলকে রক্তে পরিণত করলেন
30 ওদের দেশ ব্যাঙে ভরে গিয়েছিল|
31 ঈশ্বর আজ্ঞা দিলেন,
32 ঈশ্বর বৃষ্টিকে শিলাবৃষ্টিতে পরিণত করলেন|
33 ঈশ্বর ওদের দ্রাক্ষালতা ও ডুমুর গাছ ধ্বংস করে দিলেন|
34 ঈশ্বর আজ্ঞা দিলেন এবং গঙ্গাফড়িং ও পঙ্গপালরা এলো|
35 ঝাঁকে ঝাঁকে গঙ্গাফড়িং ও পঙ্গপালরা দেশের সব গাছপালা ও দ্রাক্ষালতা,
36 এরপর ঈশ্বর, দেশের প্রত্যেকটি প্রথমজাতকে হত্যা করলেন|
37 তারপর ঈশ্বর মিশর থেকে তাঁর লোকদের বের করে নিয়ে এলেন|
38 ঈশ্বরের লোকদের চলে যেতে দেখে মিশর ভীষণ খুশী হয়েছিলো,
39 ঈশ্বর তাদের ওপর কম্বলের মত একটি মেঘ বিস্তৃত করে দিলেন|
40 লোকরা খাদ্য চাইল এবং ঈশ্বর তাদের কাছে কোযেল এনে দিলেন
41 ঈশ্বর শিলাটিকে অর্ধেক করে ভাঙলেন এবং সেখান থেকে জল বেরিয়ে এলো|
42 ঈশ্বর তাঁর পবিত্র প্রতিশ্রুতির কথা স্মরণ করলেন|
43 ঈশ্বর মিশর থেকে তাঁর নির্বাচিত লোকদের বের করে আনলেন|
44 তারপর ঈশ্বর তাদের সেই দেশ দিলেন যেখানে অন্যান্য লোকরা বাস করেছিলো,
45 কেন ঈশ্বর এই সব করলেন? যাতে তাঁর লোকরা তাঁর বিধি মান্য করে|