1 তখন শূহীর বিল্দদ উত্তর দিলেন,
2 “আর কতক্ষণ তুমি ঐ ভাবে কথা বলবে?
3 ঈশ্বর সর্বদাই সৎ পথে থাকেন|
4 যদি তোমার সন্তানরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকে,
5 কিন্তু এখন ইয়োব, তুমি যদি ঈশ্বরের
6 যদি তুমি সৎ ও শুচি থাকো, তিনি শীঘ্রই এসে তোমাকে সাহায্য করবেন|
7 তোমার যে বিপুল উন্নতি হবে, তার কাছে,
8 “বয়স্ক লোকদের জিজ্ঞাসা করে দেখ|
9 মনে হচ্ছে যেন আমরা গতকাল জন্মেছি|
10 হয়তো বয়স্ক লোকরা তোমায় শিক্ষা দিতে পারেন|
11 বিল্দদ বললেন, “শুকনো জমিতে কি ভূর্জগাছ বড় হতে পারে?
12 না, যদি জল শুকিয়ে যায়, তাহলে তারাও শুকিয়ে যাবে|
13 যারা ঈশ্বরকে ভুলে যায় তারাও ঐ নল-খাগড়ার মতোই|
14 ওই লোকের নির্ভর করার কোন জায়গা নেই|
15 যদি কোন লোক মাকড়সার জালের ওপর নির্ভর করে
16 সেই লোকটি সূর্যালোকের মধ্যে একটি ভেজা গাছের মত| তার ডালপালা সারা বাগানে ছড়িয়ে পড়ে|
17 পাথরের চাঁইয়ের মধ্যে সে তার শিকড় ছড়িয়ে রাখে,
18 কিন্তু যদি গাছটি তার জায়গা থেকে সরে যায়, গাছটি মরে যাবে
19 কিন্তু গাছটি যতদিন বেঁচে ছিল ততদিন জীবন উপভোগ করছিল
20 ভালো লোকদের ঈশ্বর কখনই পরিত্যাগ করেন না|
21 ঈশ্বর তোমার মুখ হাসিতে ভরিয়ে দেবেন
22 কিন্তু তোমার শত্রুদের মুখ লজ্জায় আচ্ছন্ন হয়ে যাবে|