Jó 7

BEN2006

1 ইয়োব বললেন, “পৃথিবীতে মানুষকে কঠিন সংগ্রাম করতে হয়|

2 মানুষ সেই ক্রীতদাসের মত, যে প্রচণ্ড গরমের দিনে সারাদিন পরিশ্রমের পর একটু শীতল ছায়া চায়|

3 তাই, ঠিক একটি ক্রীতদাস ও শ্রমিকের মত আমাকে মাসের পর মাস নৈরাশ্য দেওয়া হয়েছে|

4 যখন আমি শুই, আমি ভাবি,

5 আমার দেহ কৃমিকীট ও আবর্জনার মণ্ড দিয়ে আবৃত|

6 “আমার জীবন, তাঁতির মাকুর থেকেও দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে|

7 স্মরণে রেখো, আমার জীবন একটি নিশ্বাস মাত্র|

8 এবং যদিও তুমি এখন আমায় দেখছ তুমি আমাকে দেখবে না,

9 মেঘ চলে যায় এবং বিলুপ্ত হয়| একই ভাবে, একজন লোক কবরে চলে যায়|

10 তার পুরোনো বাড়ীতে সে আর কখনই ফিরে আসবে না|

11 “তাই আমি চুপ করে থাকবো না!

12 ঈশ্বর, কেন আপনি আমায় পাহারা দিচ্ছেন?

13 যখন আমি বলি আমার বিছানা আমাকে আরাম দেবে,

14 তখন স্বপ্ন দেখিয়ে আপনি আমায় ভয় পাওয়ান|

15 তাই ফাঁসি যাওয়াটাই আমি এখন শ্রেয় বলে মনে করি|

16 আমি আমার জীবনকে বাতিল করে দিয়েছিলাম|

17 ঈশ্বর, কেন মানুষ আপনার কাছে এত গুরুত্বপূর্ণ?

18 কেন প্রতিদিন সকালে আপনি মানুষ পরীক্ষা করেন?

19 ঈশ্বর, আপনি কি আমার উপর থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেবেন না?

20 ঈশ্বর, আপনি মানুষের ওপর নজর রাখেন|

21 অপরাধ করার জন্য কেন আপনি আমায় ক্ষমা করছেন না?

Ler em outra tradução

Comparar lado a lado