3 তাদের ওজন সমুদ্রের সব কটি বালুকণার চেয়েও বেশী|
4 সর্বশক্তিমান ঈশ্বরের তীর আমার দেহে বিদ্ধ হয়েছে|
5 যখন কোন রকম মন্দ কিছু না ঘটে তখন তোমার কথাগুলো বলা সহজ|
6 স্বাদহীন কোন বস্তু কি লবণ ছাড়া খাওয়া যায়?
7 আমি এরকম খাবার স্পর্শ করতে অস্বীকার করি,
8 “যা চেয়েছি তা যদি পেতাম!
9 আমি চেয়েছিলাম, ঈশ্বর আমায় ধ্বংস করুন|
10 যদি তিনি আমায় হত্যা করেন, আমি স্বস্তি পাবো, আমি সুখী হব: এত যন্ত্রণা সত্ত্বেও আমি সেই পবিত্রতমের আদেশ পালন করা থেকে বিরত হই নি|
11 “আমার সব শক্তি চলে গেছে, তাই আমার বেঁচে থাকার কোন আশা নেই|
12 আমি পাথরের মত শক্ত নই|
13 আত্মনির্ভর হবার মত আমার কোন শক্তি নেই|
14 “যদি কেউ সমস্যায় পড়ে, তার প্রতি তার বন্ধুর সদয় হওয়া উচিৎ|
15 কিন্তু তুমি, আমার ভাই, তুমি বিশ্বস্ত ছিলে না, আমি তোমার প্রতি নির্ভর করতে পারিনি|
16 যা বরফে জমে গেলে বা বরফ গলা জলে ভরে গেলে উপচে পড়ে|
17 এবং যখন আবহাওয়া শুষ্ক ও গরম থাকে
18 বণিকের দল তাদের রাস্তা থেকে সরে যায়
19 টেমার বণিকরা জলের অন্বেষণ করলো|
20 তারা নিশ্চিত ছিল যে তারা জল পাবেই
21 এখন, তুমি সেই সব ঝর্ণার মত|
22 আমি কি তোমার সাহায্য চেয়েছি?
23 আমি কি তোমাকে বলেছি, ‘আমাকে শত্রুর হাত থেকে রক্ষা কর!’
24 “তাই, এখন আমায় শিক্ষা দাও, আমি চুপ করে থাকবো|
25 সৎ-বাক্যই শক্তিশালী|
26 তুমি কি আমার সমালোচনা করার পরিকল্পনা করেছ?
27 তুমি একজন পিতৃ-মাতৃহীনের সম্পত্তি নিয়ে
28 কিন্তু এখন, আমার মুখ দেখে বোঝার চেষ্টা কর|
29 তোমার সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা কর|
30 আমি মিথ্যা বলছি না|