1 “ইয়োব, তুমি যদি চাও তো চিৎকার কর, কিন্তু কেউ তোমার ডাকে সাড়া দেবে না!
2 একজন বোকা লোকের ক্রোধই তাকে হত্যা করবে|
3 আমি একজন বোকা লোককে দেখেছিলাম যে ভেবেছিল সে নিরাপদে আছে|
4 তার ছেলেদের সাহায্য করার জন্য কেউই ছিল না|
5 ক্ষুধিত লোকরা তার সব শস্য খেয়ে নিয়েছিল|
6 শুধুমাত্র ধূলো থেকে খারাপ সময় উঠে আসে না|
7 কিন্তু মানুষ সমস্যার সম্মুখীন হতে বাধ্য|
8 কিন্তু ইয়োব, আমি যদি তুমি হতাম, আমি ঈশ্বরকে খুঁজতাম
9 ঈশ্বর মহান কাজগুলি করেন যা কেউ পুরোপুরি বুঝতে পারে না|
10 ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠান|
11 ঈশ্বর একজন বিনয়ী লোককে উন্নীত করেন|
12 ঈশ্বর চালাক ও মন্দ লোকদের ফন্দি বানচাল করে দেন
13 ঈশ্বর, চালাক লোকদেরও তাদের নিজেদের ফাঁদেই ধরেন|
14 ওরা দিনের বেলায় রাতের সম্মুখীন হয়
15 ঈশ্বর দরিদ্র লোকদের মৃত্যু থেকে রক্ষা করেন|
16 তাই দরিদ্র লোকদের আশা আছে|
17 “যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন সে তো ঈশ্বরের আশীর্বাদপুত!
18 ঈশ্বর যে আঘাত দেন,
19 ঈশ্বর তোমাকে সব সময়ই উদ্ধার করবেন,
20 যখন দুর্ভিক্ষ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন|
21 ঈশ্বর তোমাকে অপবাদ থেকে রক্ষা করবেন|
22 দুর্ভিক্ষ ও ধ্বংসের দিনগুলোকে তুমি উপহাস করবে|
23 মনে হচ্ছে যেন বন্য জন্তু ও মাঠের পাথরের সঙ্গে তোমার একটি শান্তি চুক্তি রয়েছে|
24 তুমি জানবে যে তোমার বাড়ি শান্তিতে আছে|
25 তুমি জানবে যে তোমার প্রচুর সন্তানাদি হবে|
26 তুমি সেই গমের মত হবে যে গম ফসল কাটা পর্যন্ত বাড়তে থাকে|
27 “ইয়োব, এই বিষয়গুলো আমরা অনুধাবন করেছি এবং আমরা জানি সেগুলি সত্যি|