Jó 33

BEN2006

1 “ইয়োব, এখন আমার কথা শুনুন|

2 আমি বলবার জন্য প্রস্তুত|

3 আমার অন্তর সৎ‌ তাই আমি সৎ‌ বাক্যই বলবো|

4 ঈশ্বরের আত্মা আমায় সৃষ্টি করেছে|

5 ইয়োব, আমার কথা শুনুন এবং যদি পারেন আমার প্রশ্নর উত্তর দিন|

6 ঈশ্বরের সামনে আপনি এবং আমি উভয়েই সমান|

7 ইয়োব, আমাকে ভয় পাবেন না|

8 “কিন্তু ইয়োব, আমি শুনেছি,

9 আপনি বলেছেন: ‘আমি শুচিশুদ্ধ; আমি নিষ্পাপ|

10 আমি কোন ভুল করি নি, কিন্তু ঈশ্বর আমার বিরুদ্ধে|

11 ঈশ্বর আমার পায়ে শিকল পরিয়েছেন|

12 “কিন্তু ইয়োব, এ ক্ষেত্রে আপনি ভুল করেছেন|

13 আপনি ঈশ্বরের বিরুদ্ধে কেন অভিযোগ আনেন?

14 হতে পারে ঈশ্বর যা করেন তিনি তার ব্যাখ্যা দেন|

15 রাত্রে যখন লোকরা গভীর ঘুমে আচ্ছন্ন

16 তখন তারা ভীষণ ভয় পায়|

17 ভুল কাজ করার থেকে বিরত হতে ঈশ্বর তাদের সতর্ক করে দেন

18 মৃত্যুলোক থেকে উদ্ধার করবার জন্য ঈশ্বর মানুষকে সতর্ক করে দেন|

19 “ঈশ্বর হয়ত একজন ব্যক্তিকে যন্ত্রণা দিয়ে শুধরে দেন,

20 তখন সে লোকটি খেতে পারে না,

21 ঐ লোকটির গায়ের মাংস আর দেখা যায় না|

22 ঐ লোকটি “গহবর” এর কাছাকাছি পৌঁছে যায়|

23 ঈশ্বরের হাজার হাজার দেবদূত আছে; হয়তো তাদের একজন দূত ঐ লোকের ওপর নজর রাখছে|

24 হয়তো ঐ দূত ঐ লোকটির প্রতি সদয় হয়ে ঈশ্বরকে বলবে:

25 তখন ঐ লোকটির দেহ আবার তারুণ্যে ভরে উঠবে|

26 ঐ লোকটি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং ঈশ্বর ওর প্রার্থনার উত্তর দেবেন|

27 ঐ ব্যক্তিটি লোকদের কাছে তার দোষ স্বীকার করবে|

28 আমার আত্মাকে ঈশ্বর পাতালের মধ্যে পতন থেকে রক্ষা করেছেন|

29 “ঐ লোকটার জন্য ঈশ্বর বার বার এই সব করেছেন|

30 কেন? ঐ লোকটিকে গহবর থেকে উদ্ধার করবার জন্য,

31 “ইয়োব, আমার দিকে মনোযোগ দিন; আমার কথা শুনুন|

32 কিন্তু ইয়োব, আপনি যদি আমার সঙ্গে একমত না হন তাহলে আপনি কথা বলে যান|

33 কিন্তু ইয়োব, যদি আপনার কিছু বলবার না থাকে, তাহলে আমার কথা শুনুন|

Ler em outra tradução

Comparar lado a lado