Jó 32

BEN2006

1 তখন ইয়োবের তিনজন বন্ধু তাকে উত্তর দেওয়া থেকে বিরত হলেন| তাঁরা বিরত হলেন কারণ তাঁরা দেখালেন যে ইয়োব যে নির্দোষ সে বিষয়ে তাঁরা একেবারে দৃঢ় প্রত্যয় ছিলেন|

2 কিন্তু বারখেলের পুত্র ইলীহূ সেখানে উপস্থিত ছিল| বারখেল ছিল বূষীয় বংশধর| (বূষ ছিল রাম পরিবারের একজন|) ইলীহূ ইয়োবের ওপর ভীষণ রেগে গেল| কারণ ইয়োব ভেবেছিল যে সে ঈশ্বরের চেয়েও ধার্মিক|

3 ইলীহূ ইয়োবের তিনজন বন্ধুর ওপরেও রেগে ছিল| কেন? কারণ ইয়োবের তিনজন বন্ধু ইয়োবের প্রশ্নর উত্তর দিতে পারছিল না| তবু তারা ইয়োবকে দোষী বলে অভিযুক্ত করেছিল|

4 ইলীহূই সেখানে সব থেকে কনিষ্ঠ ছিল, তাই সবার কথা শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করছিল| তখন তার মনে হল সে কথা বলা শুরু করতে পারে|

5 কিন্তু সেই সময় সে দেখলো, ইয়োবের তিন বন্ধুর আর কিছুই বলার নেই| তাই সে রেগে গেল|

6 তখন ইলীহূ (বূষ পরিবার উদ্ভূত বারখেলের পুত্র) কথা বলতে শুরু করলো| সে বলল:

7 আমি নিজের মনে ভেবেছি, ‘বয়স্ক লোকরা আগে কথা বলবে|

8 কিন্তু ঈশ্বরের আত্মাই একজনকে জ্ঞানী করে|

9 শুধুমাত্র বৃদ্ধ লোকরাই জ্ঞানী মানুষ নয়|

10 “তাই, আমার কথা শুনুন!

11 আপনারা যখন কথা বলছিলেন আমি তখন অপেক্ষা করছিলাম|

12 আপনারা যা বলেছেন আমি তা যত্ন করে শুনেছি|

13 আপনাদের প্রজ্ঞা আছে এ কথা আপনাদের তিন জনের বলা উচিৎ‌ হয়নি|

14 ইয়োব তাঁর যুক্তিগুলো আমার কাছে বলেন নি|

15 “ইয়োব, এই তিন জন যুক্তি হারিয়ে ফেলেছে|

16 ইয়োব, এই তিন ব্যক্তি আপনাকে উত্তর দেবে- আমি এমন প্রতীক্ষা করছিলাম|

17 তাই, এখন আমি আপনাকে আমার উত্তর দেবো|

18 আমার এত কিছু বলার আছে যে

19 আমি একটি দ্রাক্ষারসের থলির মত যা এখনও খোলা হয় নি|

20 আমাকে কথা বলতেই হবে এবং আমার ভেতরের বাষ্প বার করে দিতে হবে|

21 আমি কারো প্রতি পক্ষপাতিত্ব দেখাব না|

22 আমি একজনের সঙ্গে অন্য একজন লোকের চেয়ে ভালো আচরণ করতে পারি না|

Ler em outra tradução

Comparar lado a lado