Jó 29

BEN2006

1 ইয়োব তাঁর কথোপকথন চালিয়ে গেলেন| ইয়োব বললেন:

2 “কয়েক মাস আগে আমার জীবন যেমন ছিলো, আমার জীবন তেমন হোক্ এই আশা করি|

3 সেই সময় ঈশ্বর আমার ওপর জ্যোতি প্রদান করতেন|

4 যে দিনগুলিতে আমি সফলকাম হয়েছিলাম, এবং ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, আমি সেই দিনগুলির আশায় থাকি|

5 যখন ঈশ্বর, সর্বশক্তিমান আমার সঙ্গে ছিলেন এবং আমার সন্তান-সন্ততি আমার চারপাশে ছিল,

6 তখন জীবনটা খুব সুন্দর ছিল|

7 “তখন এমনি দিন ছিল যখন শহরের প্রবেশদ্বারে সর্বসাধারণের সভায়

8 সেখানে প্রত্যেকে আমায় শ্রদ্ধা করতো|

9 জন নেতারা কথা বলা বন্ধ করে দিত

10 এমনকি গুরুত্বপূর্ণ নেতারাও মৃদু স্বরে কথা বলতেন|

11 আমি যা বলতাম লোকে তা শুনতো এবং আমার সম্পর্কে তারা ভালো কথা বলতো| আমি কি করতাম লোকে দেখতো এবং তারা আমার প্রশংসা করতো|

12 কেন? কারণ যখন দরিদ্র লোক সাহায্য চেয়েছে, আমি সাহায্য করেছি|

13 মৃতপ্রায় মানুষ আমাকে আশীর্বাদ করেছে|

14 সঠিক পথে জীবনযাপনই আমার বস্ত্র ছিল|

15 আমি অন্ধের কাছে চোখের মত ছিলাম|

16 আমি দরিদ্র লোকদের পিতার মত ছিলাম|

17 আমি দুষ্ট ব্যক্তির ক্ষমতার অপব্যবহার রোধ করেছি

18 “আমি সর্বদাই আমার পরিবারের সবাইকে নিয়ে ভেবেছি,

19 আমি ভেবেছি আমি সেই বৃক্ষের মত স্বাস্থ্যবান ও প্রাণবন্ত হব

20 আমি ভেবেছি প্রত্যেকটি নতুন দিন উজ্জ্বলতর হবে

21 “অতীতে লোকরা আমার কথা শুনতো|

22 যারা আমার কথা শুনত, আমার বলা শেষ হওয়ার পর তাদের আর কিছুই বলার থাকতো না|

23 যেমন করে লোক বৃষ্টির জন্য অপেক্ষা করে, তেমনি তারা আমার বলার অপেক্ষায় থাকতো|

24 আমি যখনই ওদের সঙ্গে হেসে কথা বলেছি ওরা এত অবাক হয়ে যেত যে, আমি যে ওদের সঙ্গে কথা বলছি ওরা এটা বিশ্বাসই করতে পারত না|

25 যদিও আমি তাদের নেতা ছিলাম তবু আমি তাদের সঙ্গে থাকাই পছন্দ করতাম|

Ler em outra tradução

Comparar lado a lado