Jó 28

BEN2006

1 “এমন জায়গা আছে যেখানে মানুষ রূপো পায়,

2 মানুষ মাটি খুঁড়ে লোহা বের করে|

3 কর্মীরা গুহার মধ্যে আলো নিয়ে যায়|

4 খনি-দণ্ডের ওপর কাজ করবার সময় খনির কর্মীরা গভীর পর্যন্ত মাটি খোঁড়ে|

5 মাটির ওপরে ফসল ফলে,

6 মাটির নীচে নীলকান্ত মণি

7 বুনো পাখিরা মাটির নীচের পথ সম্পর্কে কিছুই জানে না|

8 বন্য পশুরাও কোন দিন সে পথে হাঁটে নি|

9 শ্রমিকরা দৃঢ়তম পাথরকেও ভেঙে ফেলে|

10 শ্রমিকরা পাথর কেটে সুড়ঙ্গ তৈরী করে|

11 শ্রমিকরা জলকে বাঁধ ধরবার জন্য বাঁধ তৈরী করে|

12 “কিন্তু প্রজ্ঞা কোথায় খুঁজে পাওয়া যাবে?

13 আমরা জানি না প্রজ্ঞা কি মূল্যবান জিনিস|

14 গভীর মহাসমুদ্র বলে, ‘আমার কাছে প্রজ্ঞা নেই|’

15 সব চেয়ে খাঁটি সোনার বিনিময়েও তুমি প্রজ্ঞা কিনতে পারবে না|

16 ওফীরের সোনা বা অকীক মণি

17 প্রজ্ঞা সোনা ও স্ফটিকের থেকেও মূল্যবান|

18 প্রবাল বা মণির চেয়েও প্রজ্ঞা মূল্যবান|

19 কূশদেশীয় পোখরাজ মণিও প্রজ্ঞার মতো সমমূল্যের নয়|

20 “তাহলে প্রজ্ঞা কোথা থেকে আসে?

21 পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত বিষয়ের থেকেই প্রজ্ঞা নিজেকে লুকিয়ে রেখেছে|

22 মৃত্যু ও ধ্বংস বলে,

23 “একমাত্র ঈশ্বরই প্রজ্ঞার পথ জানেন|

24 ঈশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখতে পান|

25 ঈশ্বর বায়ুর গুরুত্ব নিরূপণ করেছেন|

26 এবং সেখানে কতটা জল থাকবে

27 সেই সময় ঈশ্বর প্রজ্ঞাকে দেখেছিলেন এবং এসম্পর্কে ভেবেছিলেন|

28 ঈশ্বর মানুষকে বললেন: ‘প্রভুকে শ্রদ্ধা করো ও ভয় কর সেটাই প্রজ্ঞা|

Ler em outra tradução

Comparar lado a lado