1 তারপর ইয়োব তাঁর কথা অব্যাহত রাখলেন| ইয়োব বললেন,
2 “একথা সত্যি যে ঈশ্বর আছেন এবং তিনি আছেন এটা যতখানি সত্য,
3 কিন্তু যতক্ষণ আমার মধ্যে জীবন আছে
4 ততক্ষণ আমার ঠোঁট কোন মন্দ কথা উচ্চারণ করবে না
5 আমি কখনও স্বীকার করব না যে তোমরা সঠিক|
6 যে সঠিক কাজ আমি করেছি, তা আমি দৃঢ়ভাবে ধরে থাকবো|
7 আমার শত্রু যেন একজন মন্দ ব্যক্তির মত ব্যবহার পায়|
8 যদি কোন লোক ঈশ্বরের তোয়াক্কা না করে, তবে মৃত্যুর সময়ে সেই লোকের জন্য কোন আশাই নেই|
9 ঐ মন্দ লোকটি সংকটে পড়বে|
10 কিন্তু ঐ লোকের সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কথা বলার আনন্দ উপভোগ করা উচিৎ ছিল|
11 “আমি তোমাকে ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে বলবো,
12 তুমি নিজের চোখেই ঈশ্বরের ক্ষমতা দেখেছো|
13 “মন্দ লোকরা ঈশ্বরের কাছ থেকে শুধু এইটুকুই পাবে|
14 একজন মন্দ লোকের অনেক সন্তানাদি থাকতে পারে|
15 তার সন্তানরা, যারা বেঁচে যাবে
16 একজন মন্দ লোকের প্রচুর রূপো থাকতে পারে কিন্তু তার কাছে সেটি আবর্জনার মতই হবে|
17 কিন্তু একজন সৎ লোক তার বস্ত্রাদি পাবে|
18 একজন মন্দ লোক পাখীর বাসার মত একটা বাড়ী বানাতে পারে|
19 একজন মন্দ লোক যখন বিছানায় শুতে যায়, তখন সে ধনী থাকতে পারে,
20 বন্যার মতো ভয়ঙ্কর জিনিস ধুয়ে নিয়ে যাবে|
21 পূবের বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে এবং সে চলে যাবে|
22 মন্দ লোকরা হয়তো ঝড়ের শক্তি থেকে পালিয়ে যেতে চেষ্টা করবে|
23 মন্দ লোকগুলো যখন ছুটে পালাবে, তখন লোকরা হাততালি দেবে|