1 তখন ইয়োব উত্তর দিলেন:
2 “বিল্দদ, সোফর এবং ইলীফস, এই ক্লান্ত ও শ্রান্ত মানুষটির জন্য তোমরা সত্যিই খুব বড় সহায় হয়েছিলে|
3 সত্যিই, যে লোকের কোন প্রজ্ঞা নেই, তাকে তোমরা চমৎকার উপদেশ দিয়েছো!
4 কে তোমাদের এসব বলতে সাহায্য করেছে?
5 “মৃত লোকদের আত্মা,
6 কিন্তু ঈশ্বর মৃত্যুর স্থান পরিষ্কার দেখতে পান|
7 ঈশ্বর উত্তর আকাশকে শূন্য লোকে প্রসারিত করে দিয়েছেন|
8 ঘন মেঘকে ঈশ্বর জলে পরিপূর্ণ করেছেন|
9 ঈশ্বর, পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে দেন|
10 ঈশ্বর সমুদ্রের ওপর একটি দিগন্ত-রেখা এঁকে দিয়েছেন|
11 ভূগর্ভস্থ থামগুলি আকাশকে ধারণ করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে|
12 ঈশ্বরের পরাক্রম সমুদ্রকে শান্ত করে দেয়|
13 ঈশ্বর তাঁর নিঃশ্বাস দিয়ে আকাশকে পরিষ্কার করেছেন|
14 ঈশ্বর যা করেন, এগুলি তার দু’একটি বিস্ময়কর উদাহরণ মাত্র|