1 “কিন্তু এখন, যারা আমার চেয়েও বয়সে ছোট তারা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করে|
2 ঐসব যুবকের পিতারা এতোই দুর্বল যে ওরা আমার সাহায্যে আসবে না|
3 তারা মৃত মানুষের মতো অনাহারে শুকিয়ে রয়েছে|
4 তারা মরুভূমির নোনা মাটির গাছ উপড়ে নেয়|
5 তারা তাদের দল থেকে বিতাড়িত হয়েছে|
6 তারা নদীর শুকনো উপত্যকায়, পাহাড়ের গুহায়
7 তারা মরুভূমির ঝোপঝাড়ে গাধার মত ডাক ছাড়ে
8 তারা নামহীন একদল অপদার্থ লোক
9 “এখন ঐসব লোকদের পুত্ররা আমায় নিয়ে গান বেঁধে আমায় উপহাস করে|
10 এখন ঐ যুবকরা আমায় ঘৃণা করে এবং আমার থেকে দূরে দাঁড়ায়|
11 ঈশ্বর আমার ধনুক থেকে গুণ (ছিলা) কেড়ে নিয়ে আমায় দুর্বল করে দিয়েছেন|
12 তারা আমার ডানদিক থেকে আক্রমণ করে|
13 তারা আমার রাস্তা ছিন্ন-ভিন্ন করে দিয়েছে|
14 তারা একটা সৈন্যদলের মত যারা দেওয়াল ভেঙে একটা বড় গর্ত করেছে
15 সন্ত্রাস আমাকে গ্রাস করেছে|
16 “আমার জীবন প্রায় শেষ হয়ে এসেছে এবং আমি খুব শীঘ্রই মারা যাবো|
17 রাতে আমার হাড়ে ব্যথা করে|
18 ঈশ্বর আমার বস্ত্র কেড়ে নিয়েছেন,
19 ঈশ্বর আমায় কাদায় ছুঁড়ে ফেলে দিয়েছেন
20 “ঈশ্বর, আপনার সাহায্যের জন্য আমি আপনার কাছে কাঁদি কিন্তু আপনি শোনেন না|
21 ঈশ্বর, আপনি আমার প্রতি নীচ ব্যবহার করেছেন|
22 ঈশ্বর, আপনি শক্তিশালী বাতাসকে আমাকে উড়িয়ে নিয়ে যেতে দিয়েছেন|
23 আমি জানি আপনি আমায় মৃত্যুর দিকে নিয়ে যাবেন|
24 “কিন্তু, যে ইতিমধ্যেই বিধ্বস্ত ও সাহায্যের জন্য কাতর আর্জি জানাচ্ছে,
25 ঈশ্বর, আপনি জানেন যে, যে লোকরা সংকটে পড়েছিলো আমি তাদের জন্য কেঁদেছিলাম|
26 কিন্তু যখন আমি ভালো জিনিস চাইলাম, তখন বিনিময়ে খারাপ জিনিস পেলাম|
27 আমি ভেতরে ভেতরে ছিন্নভিন্ন হয়ে গিয়েছি|
28 আমি সব সময়ই দুঃখী এবং বিমর্ষ|
29 মরুভূমির বুনো কুকুর এবং উটপাখীর মত
30 আমার চামড়া পুড়ে খোসা হয়ে উঠে যাচ্ছে|
31 আমার বীণা দুঃখের গান গাইতে শুরু করেছে|