Jó 22

BEN2006

1 তখন তৈমনীয় ইলীফস উত্তর দিল:

2 “ঈশ্বরের কি তোমার সাহায্যের প্রয়োজন আছে?

3 তুমি যদি ন্যায়পরায়ণ হও তাহলে ঈশ্বরের কি কোন সাহায্য হয়?

4 ইয়োব, তোমার সমীহর কারণেই কি ঈশ্বর তোমাকে সংশোধন করেন?

5 না, এর কারণ তুমি অনেক পাপ করেছো|

6 হতে পারে তোমার কোন ভাইকে টাকা ধার দিয়েছিলে, এবং সে যে তোমাকে তা ফেরৎ‌ দেবে তা প্রমাণ করার জন্য তোমাকে কিছু দেওয়ার জন্য তুমি তাকে বাধ্য করেছিলে|

7 তুমি হয়তো বা ক্ষুধার্ত ও শ্রান্ত মানুষকে

8 ইয়োব তোমার প্রচুর খামারবাড়ি আছে|

9 কিন্তু এমন হতে পারে যে তুমি বিধবাদের কিছু না দিয়েই ফিরিয়ে দিয়েছো|

10 সেই জন্য তোমার চারদিকে ফাঁদ পাতা রয়েছে

11 সেই কারণেই এটা এত অন্ধকার যে তুমি দেখতে পাও না,

12 “ঈশ্বর স্বর্গের উচ্চতম স্থানে বাস করেন|

13 কিন্তু ইয়োব তুমি বলেছিলে, ‘ঈশ্বর কি জানেন?

14 ঘন মেঘ আমাদের থেকে তাঁকে আড়াল করে,

15 “ইয়োব তুমি সেই পুরানো পথেই চলছো

16 সেই মন্দ লোকরা তাদের সময়ের আগেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে|

17 ঐ লোকগুলো ঈশ্বরকে বলেছিলো: ‘আমাদের একা ছেড়ে দিন!’

18 এবং ঈশ্বরই নানাবিধ ভালো জিনিস দিয়ে ওদের ঘর ভরিয়ে দিয়েছিলেন!

19 ন্যায়পরায়ণ লোকরা ওদের ধ্বংস হতে দেখবে এবং ঐ সব সৎ‌‌ লোকই সুখী হবে|

20 ‘সত্যই তোমার শত্রুরা বিনষ্ট হয়েছে!

21 “এখন ইয়োব, নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দাও এবং তাঁর সঙ্গে শান্তি চুক্তি স্থাপন কর|

22 এই শিক্ষা গ্রহণ কর|

23 ইয়োব, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ফিরে এসো, তুমি উদ্ধার হয়ে যাবে|

24 নিজের জমানো সোনাকে আবর্জনার বেশী কিছু ভেবো না,

25 এবং সর্বশক্তিমান ঈশ্বরকে তোমার সোনা করে নাও|

26 তারপর তুমি ঈশ্বরকে উপভোগ করতে পারবে|

27 তুমি তাঁর কাছে প্রার্থনা করবে এবং তিনি তোমার প্রার্থনা শুনবেন|

28 যদি তুমি কিছু করবে বলে মনস্থির করে থাকো তাহলে তা ফলপ্রসূ হবে|

29 ঈশ্বর অহঙ্কারী লোকদের লজ্জায় ফেলেন|

30 তখন তুমি, যারা ভুল করে তাদের সাহায্য করতে পারবে|

Ler em outra tradução

Comparar lado a lado