1 তখন ইয়োব উত্তর দিলেন:
2 “আমি যা বলি অনুগ্রহ করে শোন,
3 আমার সম্পর্কে ধৈর্য্য ধর এবং আমাকে কথা বলতে দাও|
4 “আমি লোকের নামে অভিযোগ করছি না|
5 আমার দিকে দেখ এবং আতঙ্কিত হও|
6 আমি যখন ভাবি আমার প্রতি কি ঘটেছে,
7 কেন দুষ্ট লোকরা দীর্ঘ জীবন বাঁচে?
8 দুষ্ট লোকরা তাদের সন্তানদের দেখে, তাদের সঙ্গে বড় হতে দেখে|
9 ওদের ঘরবাড়ী নিরাপদে থাকে এবং ওরাও নিঃশঙ্ক থাকে|
10 তাদের বলদগুলো সঙ্গম করতে কখনো অপারগ নয়|
11 দুষ্ট লোকরা তাদের সন্তানদের, মেষশাবকের মত খেলা করতে পাঠায়|
12 তারা খঞ্জর, বীণা এবং বাঁশির সঙ্গে নাচ করে|
13 মন্দ লোকরা জীবৎকালেই তাদের সাফল্য ভোগ করে|
14 কিন্তু মন্দ লোকরা ঈশ্বরকে বলে, ‘আমাদের একা ছেড়ে দাও!
15 মন্দ লোকরা আরও বলে, ‘কে সর্বশক্তিমান ঈশ্বর?
16 “একথা সত্য যে দুষ্ট লোকরা তাদের ভবিষ্যৎ স্থির করতে পারে না|
17 কিন্তু কতবার মন্দ লোকদের আলো নিভে যায়?
18 কত বার তারা খড়কুটোর মতো উড়ে যায়
19 কিন্তু তুমি বলছো, ‘পিতার পাপের জন্য ঈশ্বর তার সন্তানকে শাস্তি দেন|’
20 পাপীকে তার নিজের পতন দেখতে দাও|
21 একজন মন্দ লোকের জীবন যখন শেষ হয়ে যায়,
22 “কেউই ঈশ্বরকে জ্ঞানের শিক্ষা দিতে পারে না|
23 একজন লোক পরিপূর্ণ এবং সফল জীবন অতিবাহিত করে মারা যায়|
24 তার দেহ সুপুষ্ট ছিলো
25 কিন্তু অন্য একজনও কঠোর জীবন সংগ্রামের পর দুঃখী হৃদয় নিয়ে মারা গেল|
26 শেষ কালে, ওই দুই জন লোকই এক সঙ্গে ধূলিতে শুয়ে থাকবে,
27 “কিন্তু আমি জানি তুমি কি চিন্তা করছো,
28 তুমি হয়তো বলতে পারো: ‘আমাকে রাজপুত্রের সুন্দর ঘড়বাড়ী দেখাও|
29 “সত্যই তুমি ভ্রমণকারীর সঙ্গে কথা বলেছো|
30 দুর্গতি যখন আসে, তখন মন্দ লোকরা বিপদ থেকে বেঁচে যায়|
31 মন্দ লোকের মন্দ কাজের জন্য কেউই তার মুখের ওপর সমালোচনা করে না|
32 যখন দুষ্ট ব্যক্তিকে কবরে বয়ে নিয়ে যাওয়া হয়,
33 সেই মন্দ লোকের জন্য কবরের মাটিও রমনীয় হয়ে ওঠে|
34 “তাই, তোমার শূন্যগর্ভ কথা দিয়ে তুমি আমাকে সান্ত্বনা দিতে পারবে না|