Jó 23

BEN2006

1 তখন ইয়োব উত্তর দিলেন:

2 “আমি আজ পর্যন্ত অভিযোগ করে যাচ্ছি|

3 আমার ইচ্ছা হয়, ঈশ্বরকে কোথায় খুঁজে পাওয়া যায় তা যদি জানতাম,

4 আমি আমার কাহিনী ঈশ্বরের কাছে বলতাম,

5 কেমন করে ঈশ্বর আমার প্রশ্নের জবাব দেবেন সেটাই আমি জানতে চাই|

6 ঈশ্বর কি আমার বিরুদ্ধে তাঁর শক্তিকে ব্যবহার করবেন?

7 সেখানে একটি ন্যায়পরায়ণ লোক ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারে|

8 “কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে ঈশ্বর নেই|

9 যখন ঈশ্বর উত্তরে কর্মরত থাকেন আমি তাঁকে দেখি না|

10 কিন্তু ঈশ্বর জানেন আমি কেমন লোক|

11 আমি সর্বদাই ঈশ্বরের চাওয়া পথে জীবনধারণ করেছি|

12 আমি সর্বদাই ঈশ্বরের নির্দেশ মেনে এসেছি|

13 “কিন্তু ঈশ্বর কখনও পরিবর্তিত হন না|

14 আমার প্রতি ঈশ্বরের যা পরিকল্পনা আছে তিনি তাই করবেন|

15 সেই কারণেই আমি ঈশ্বরের দ্বারা আতঙ্কিত|

16 ঈশ্বর আমার হৃদয়কে দুর্বল করে দেন এবং আমি সাহস হারিয়ে ফেলি|

17 যে মন্দ ঘটনাগুলো আমার ক্ষেত্রে ঘটেছে তা আমার মুখে কালো মেঘের মত ছেয়ে আছে|

Ler em outra tradução

Comparar lado a lado