1 আমার হৃদয় ভগ্ন হয়েছে,
2 লোকে আমার চারপাশে দাঁড়িয়ে আমার প্রতি বিদ্রূপের হাসি হাসছে|
3 “ঈশ্বর, আমাকে মুক্ত করার মূল্য দিন|
4 আপনি আমার বন্ধুদের বোধশক্তি হরণ করেছেন
5 আপনি জানেন লোকে কি বলছে,
6 আমার নামকে ঈশ্বর প্রত্যেকের কাছে একটা মন্দ শব্দে পরিণত করেছেন|
7 আমার চোখ প্রায় অন্ধ হয়ে গেছে কারণ আমি প্রচণ্ড দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি|
8 এর ফলে ভালো লোকরা যথার্থই বিহবল হয়ে পড়েছে|
9 কিন্তু ভাল লোকরা ভাল জীবনযাপন করবে|
10 “কিন্তু এগিয়ে এসো, তোমরা সবাই এসো এবং আমাকে বুঝিয়ে দাও যে সবই আমার দোষ|
11 আমার জীবন শেষ হয়ে যাচ্ছে|
12 কিন্তু আমার বন্ধুরা সব গুলিয়ে ফেলেছে|
13 “কবরকেই আমি আমার নতুন ঘর বলে হয়তো আশা করতে পারি|
14 আমি কবরকে বলতে পারি, ‘তুমিই আমার পিতা,’
15 কিন্তু তা যদি আমার একমাত্র আশা হয় তাহলে আমার আর কোন আশাই নেই|
16 আমার আশাও কি কবরে যাবে?