1 তখন ইয়োব উত্তর দিলেন,
2 “আমি এই সব কথা আগেই শুনেছি|
3 তোমাদের দীর্ঘ ভাষণ আর শেষ হয় না!
4 যদি তোমরা আমার সমস্যায় পড়তে,
5 কিন্তু আমি তোমাদের উৎসাহ দিতাম এবং যে কথাগুলো বলছি, সেগুলো বলে তোমাদের আমি আশা দিতাম|
6 “কথা বললেও আমার যন্ত্রণা চলে যায় না,
7 কিন্তু, হে ঈশ্বর, আপনি আমার শক্তি কেড়ে নিয়েছেন|
8 আপনি আমায় শীর্ণ ও দুর্বল করে দিয়েছেন,
9 “ক্রোধে ঈশ্বর আমাকে আক্রমণ করেছেন
10 আমার চার দিকে লোক জন জড়ো হয়েছে|
11 ঈশ্বর আমাকে মন্দ লোকদের হাতে তুলে দিয়েছেন|
12 আমার সব কিছুই সুন্দর ছিলো
13 ঈশ্বরের তীরন্দাজ সৈন্যরা আমার চারদিকে ঘুরছে|
14 বার বার ঈশ্বর আমায় আক্রমণ করেন|
15 “আমি নিদারুণ ভাবে দুঃখী,
16 কেঁদে কেঁদে আমার মুখ লাল হয়ে গেছে|
17 আমি কারো প্রতিই নৃশংস ছিলাম না|
18 “আমার প্রতি যে অন্যায় ঘটেছে, হে পৃথিবী, তুমি তা গোপন করো না|
19 এখনও পর্যন্ত স্বর্গে কেউ আছে যে আমার পক্ষে কথা বলবে|
20 আমার চোখ যখন ঈশ্বরের জন্য অশ্রু বিসর্জন করে,
21 একজন যে ভাবে বন্ধুর জন্য তর্ক করে,
22 “আর মাত্র কয়েক বছরের মধ্যেই আমি সেখানে যাবো যেখান থেকে ফেরা যায় না|