Jó 18

BEN2006

1 তখন শূহীয় বিল্দদ উত্তর দিলেন:

2 “ইয়োব, কখন তুমি কথা বলা বন্ধ করবে?

3 কেন তুমি আমাদের বোবা গরুর মতো নির্বোধ ভাবছো?

4 ইয়োব, তোমার ক্রোধ শুধু মাত্র তোমাকেই আহত করছে|

5 “হ্যাঁ, মন্দ লোকের আলো চলে যাবে|

6 তার ঘরের আলো অন্ধকারে পরিণত হবে|

7 তার পদক্ষেপগুলো আর দৃঢ় ও দ্রুত হবে না|

8 তার নিজের পা-ই তাকে ফাঁদের দিকে নিয়ে যাবে|

9 একটা ফাঁদ নিশ্চয়ই ওর পা ধরবেই|

10 মাটির কোন একটা দড়ি তাকে ফাঁদে ফেলবেই|

11 তার চার দিকেই ভয়ঙ্করতা প্রতীক্ষা করছে|

12 মন্দ সমস্যাসমূহ ওর জন্য ক্ষুধার্তের মত অপেক্ষা করছে|

13 ভয়ঙ্কর অসুখ তার গায়ের চামড়া খেয়ে ফেলবে|

14 দুষ্ট লোককে তার ঘরের নিরাপত্তা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে|

15 তার ঘরে কিছুই পড়ে থাকবে না|

16 ওর নিম্নস্থ শিকড় শুকিয়ে যাবে,

17 পৃথিবীর মানুষ ওকে স্মরণে রাখবে না|

18 লোকে তাকে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে|

19 ওর কোন পুত্র বা পৌত্র থাকবে না|

20 তার প্রতি কি হয়েছিল দেখে পশ্চিমের লোকরা চমকে উঠবে|

21 দুষ্ট লোকদের বাড়িতে সেটা প্রকৃতই ঘটবে|

Ler em outra tradução

Comparar lado a lado