1 “তোমাদের মধ্যে যারা ভালো জীবনযাপন করতে এবং ভালো কাজ করতে চেষ্টা কর, যারা প্রভুর কাছে সাহায্যের জন্য যাও, তারা আমার কথা শোন| যে পাথরটা কেটে তোমরা হয়েছিলে, সেই পাথর, তোমাদের পিতা অব্রাহামের কথা চিন্তা কর|
2 অব্রাহামই তোমাদের পিতা, তাঁর দিকে তাকানো উচিৎ| তোমাদের জন্মদাত্রী মাতা সারার দিকে তাকাও| অব্রাহামকে যখন আমি ডেকেছিলাম তখন সে একা ছিল| তখন আমি তাকে আশীর্বাদ করেছিলাম এবং সে একটি মহান পরিবার শুরু করেছিল| ওর কাছ থেকে বহু লোক এসেছে|”
3 একই ভাবে, প্রভু সিয়োনের ওপরও কৃপা করবেন| সিয়োন ও তার লোকদের তিনি আরাম দেবেন| তিনি সিয়োনের জন্য মহান কাজ করবেন| প্রভু মরুভূমির পরিবর্তন করবেন| মরুভূমি এদনের বাগানের মতো সুন্দর হয়ে উঠবে| সিয়োনের জমি ছিল পরিত্যক্ত কিন্তু তা প্রভুর বাগানের মত হয়ে উঠবে| সেখানকার লোকরা সুখী, খুব সুখী হবে| তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে| তারা ধন্যবাদ ও জয়সূচক গান গাইবে|
4 “আমার লোকরা, আমার কথা শোন!
5 শীঘ্রই আমি আমার ন্যায় প্রকাশ করব, শীঘ্রই আমি তোমাদের রক্ষা করবো|
6 স্বর্গের দিকে চোখ মেলো!
7 তোমরা যারা ধার্মিকতা বোঝ তাদের আমার কথা শুনতে হবে|
8 কেন? কারণ তাদের দশা হবে পুরানো কাপড়ের মতো|
9 প্রভুর বাহু (শক্তি) জেগে ওঠো| জেগে ওঠো!
10 সমুদ্র শুকিয়ে যাবার কারণ হয়েছিলে তুমি!
11 প্রভু নিজের লোকদের রক্ষা করবেন,
12 প্রভু বলেন, “আমিই সে-ই যে তোমাদের আরাম দেয়|
13 প্রভু হলেন তোমাদের সৃষ্টিকর্তা|
14 কয়েদের ভিতরে যেসব লোক ছিল তারা মুক্ত হবে|
15 “আমি প্রভু, তোমাদের ঈশ্বর|
16 “আমার দাসগণ, যে কথা আমি তোমাদের বলতে চাই, সেই কথাগুলো আমি তোমাদের দেব| আমি তোমাদের আমার নিজের হাত দিয়ে আড়াল করবো এবং তোমাদের নিরাপত্তা দেব| আমি স্বর্গের পরিধি বাড়াতে এবং পৃথিবীর ভিত বানাতে তোমাদের ব্যবহার করব| ‘তোমরা আমারই লোক’” একথা সিয়োনকে বলবার জন্য আমি তোমাদের ব্যবহার করব|
17 জাগো! জাগো!
18 জেরুশালেমের লোক জন অনেক| কিন্তু তারা কেউ তার নেতা হতে পারেনি| জেরুশালেম যে সন্তানদের পালন করেছে তাদের মধ্যে কেউই তাকে নেতৃত্ব দেবার জন্য নেতা হয়ে ওঠেনি|
19 জেরুশালেমের সমস্যা এসেছিল দুভাবে| খাদ্যের বণ্ট্ন এবং চুরি, দুর্ভিক্ষ এবং যুদ্ধ|
20 তোমাদের লোকরা দুর্বল হয়ে গিয়েছিল| তারা মাটিতে পড়ে গিয়ে সেখানেই শুয়ে পড়ে| তারা পথের আনাচে-কানাচে পড়েছিল| তাদের দশা হয়েছিল জালে পড়া হরিণের মতো| যতদিন পর্যন্ত তারা প্রভুর শাস্তি আর নিতে পারছিল না ততদিন তারা ছিল প্রভুর রুদ্ধ শাস্তির কবলে| তারা তাঁর কাছ থেকে আর তিরস্কার নিতে পারছিল না|
21 দরিদ্র জেরুশালেমবাসী, এই কথাটা শোন| তোমরা দ্রাক্ষারস পান না করলেও তোমরা মাতালদের মতো দুর্বল|
22 তোমাদের ঈশ্বর ও প্রভু, তাঁর লোকদের জন্য লড়াই করেন| তিনি তোমাদের বলেন, “দেখ, আমি তোমাদের দেশ থেকে ‘বিষের পানপাত্র’ বের করে নিয়ে যাচ্ছি| আমার রোধর পানপাত্র থেকে তোমাদের আর পান করতে হবে না|
23 এখন আমি আমার রোধ ব্যবহার করব যারা তোমাদের আঘাত করেছিল, তাদের ওপর| আঘাত করব তাদের ওপর যারা তোমাদের হত্যা করার চেষ্টা করেছিল| তারা তোমাদের বলেছিল, ‘আমাদের সামনে মাথা নত কর এবং আমরা তোমাদের মাথার ওপর দিয়ে হেঁটে যাব|’ তারা তোমাদের মাথা নত করতে বাধ্য করেছিল| তারপর তারা তোমাদের পিঠের ওপর দিয়ে ময়লার মতো হেঁটে গিয়েছিল| তোমরা তাদের পায়ে হাঁটা পথের মতো ছিলে|”