1 জেগে ওঠো! জেগে ওঠো!
2 আবর্জনা ঝেড়ে ফেল! তোমরা সুন্দর পোশাক পর!
3 প্রভু বলেন,
4 প্রভু, আমার সদাপ্রভু বলেন, “আমার লোকরা প্রথমে মিশরে গিয়েছিল| তারা সেখানে গিয়ে ক্রীতদাস হয়ে যায়| পরে অশূর তাদের ক্রীতদাস করে রাখে|
5 প্রভু বলেন, এখন দেখো কি ঘটে! অন্য জাতি আমার লোকদের ক্রীতদাস করে নিয়ে গিয়েছিল| আমার লোকদের নেবার জন্য এই জাতি কোন মূল্য দেয়নি| এই জাতি আমার লোকদের ওপর শাসন করে এবং তা নিয়ে বড়াই করে| তারা সব সময় আমাকে অপমান করে|”
6 প্রভু বলেন, “আমার লোকরা আমার নাম জানবে| সেই দিন তারা উপলদ্ধি করবে যে আমিই সে যে তাদের সঙ্গে কথা বলছি| সে হল আমি!”
7 এটা একটা খুবই চমৎকার ব্যাপার যে পাহাড় থেকে বার্তাবাহক সুসংবাদ নিয়ে এসেছে| বার্তাবাহকের ঘোষণাটিও চমৎকার, “সেখানে শান্তি বিরাজ করছে| রক্ষা পাচ্ছি আমরা| তোমাদের ঈশ্বর আমাদের রাজা!”
8 নগরের দ্বাররক্ষীরা চিৎকার করছে|
9 জেরুশালেম তোমার ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে আবার সুখ আসবে|
10 প্রত্যেক জাতির ওপর প্রভু তাঁর পবিত্র ক্ষমতা দেখাবেন|
11 তোমাদের বাবিল ত্যাগ করা উচিৎ!
12 তোমরা বাবিল ত্যাগ করবে|
13 “আমার দাসকে দেখো| সে জ্ঞান অর্জন ও শিক্ষাদানে খুবই সফল হবে| সে খুবই গুরুত্বপূর্ণ হবে| ভবিষ্যতে লোকে তাকে প্রচুর শ্রদ্ধা ও সম্মান জানাবে|
14 কিন্তু আমার দাসকে দেখে অনেকের খুব মনোকষ্ট হবে| সে এত বাজে ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল যে অনেকেরই তাকে মানুষ বলে চিনতে কষ্ট হবে|
15 এমনকি অনেক লোক বিহবল হয়ে যাবে এবং একটা কথাও বলতে পারবে না| রাজারা তাকে দেখে বিহবল হয়ে গিয়ে একটি কথাও বলতে পারবেন না| তারা আমার দাসের গল্প শোনেনি, কিন্তু কি ঘটেছিল তা দেখেছিল| সেই গল্প তারা শুনতে না পেলেও বুঝতে পারবে কি ঘটেছিল|”