Isaías 50

BEN2006

1 প্রভু বলেন,

2 আমি ঘরে এসে দেখি কেউ নেই|

3 আমি শোকের কালো কাপড়ের মতো আকাশকে অন্ধকার করে দিতে পারি|

4 আমার প্রভু আমাকে শিক্ষা দেবার ক্ষমতা দিয়েছেন| তাই আমি এখন এই দুঃখী লোকদের শিক্ষা দিই| প্রতিদিন সকালে তিনি শিক্ষকের মতো আমাকে দর্শন দিয়ে শিক্ষা দেন|

5 আমার প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণে সাহায্য করেন| আমি তার বিরুদ্ধাচরণ করি না| তাঁকে অনাসরণ করা আমি বন্ধ করব না|

6 আমি লোকদের আমাকে আঘাত করতে দেব| আমি তাদের আমার দাড়ি থেকে চুল তুলে নিতে দেব| যখন তারা আমার নামে বাজে কথা বলবে, আমার গায়ে থুতু ফেলবে তখনও আমি নিজের মুখ লুকোব না|

7 প্রভু আমার সদাপ্রভু আমাকে সাহায্য করবেন| তাই তাদের বাজে কথা আমাকে আঘাত করবে না| আমি শক্তিশালী হব| আমি জানি আমি হতাশ হব না|

8 প্রভু আমার সঙ্গে আছেন| তিনিই দেখাবেন আমি নির্দোষ| তাই কেউ আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না| কেউ যদি আমাকে ভুল প্রমাণ করতে চায় তবে তাকে আমার সামনে এসে যুক্তি দেখাতে হবে|

9 তাকিয়ে দেখো, আমার প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করছেন| তাই আমাকে কেউ পাপী সাব্যস্ত করতে পারবে না| তাদের পুরানো মূল্যহীন কাপড়ের মতো অবস্থা হবে| পোকামাকড় তাদের খাবে|

10 ঈশ্বরের প্রতি যারা শ্রদ্ধাশীল তারা প্রভুর দাসের কথা শুনবে| কি হবে তা না জেনেই প্রভুর দাস প্রভুর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকে| সে সত্যি সত্যি প্রভুর নামের ওপর আস্থা রাখে এবং সে তার ঈশ্বরের ওপর নির্ভর করে|

11 “দেখ, তোমরা তোমাদের নিজেদের মত করে বাঁচতে চাও| তোমরা তোমাদের নিজেদের আগুনে আলো জ্বালাও| তাই নিজের পথেই থাকো| কিন্তু তোমরা শাস্তি পাবে| তোমরা তোমাদের আগুনের আলোতে পাড়ে যাবে| আমিই সেটা ঘাবো|”

Ler em outra tradução

Comparar lado a lado