1 দেখো! প্রভু এই দেশকে ধ্বংস করবেন এবং এই দেশ থেকে তিনি সব কিছু ধুয়ে মুছে দেশটিকে পরিষ্কার করবেন| তিনি দেশের লোকদের সুদূরে তাড়িয়ে দেবেন|
2 সেই সময়, সাধারণ লোকরা এবং যাজকগণ সমতুল্য হবে| ক্রীতদাস ও মনিব, দাসী ও কর্ত্রী, এতো ও বিক্রিতো,
3 ঋণগ্রাহক ও ঋণদাতা সকলে সমান হবে| সমস্ত লোককে দেশের বাইরে যেতে বাধ্য করা হবে| সমস্ত সম্পদ নিয়ে নেওয়া হবে| কারণ প্রভুর আদেশেই ঐসব ঘটনা ঘটবে|
4 দেশটি শূন্য ও দুর্বল হয়ে পড়বে| এই দেশের মহান নেতারা ক্ষমতাহীন হবেন|
5 এই দেশের লোকরাই দেশের মাটিকে নোংরা করে তুলেছে| কি করে এটা ঘটল? ঈশ্বরের শিক্ষার বিরুদ্ধে লোকরা ভুল কাজ করেছিল| লোকরা ঈশ্বরের বিধি মানেনি| অনেক দিন আগে লোকরা ঈশ্বরের সঙ্গে একটি চুক্তি করেছিল| কিন্তু সেই সব লোকরাই ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করেছিল|
6 এই দেশের লোকরা তাদের ভুল কাজের জন্য দোষী ছিল| তাই এই দেশকে ধ্বংস করার জন্য ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ| লোকদের শাস্তি দেওয়া হবে| শুধুমাত্র কিছু লোক বেঁচে থাকবে|
7 দ্রাক্ষা ক্ষেত মৃতপ্রায়| নতুন দ্রাক্ষারস অপেয| অতীতে মানুষ সুখী ছিল| কিন্তু তারা এখন দুঃখী|
10 এই শহর চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে| প্রতিটি বাড়ী বন্ধ, তাই কেউ তার নিজের বাড়ীতে ঢুকতে পারছে না|
11 এখন লোকরা হাটে বাজারে দ্রাক্ষারসের খোঁজ করছে| কিন্তু সমস্ত সুখ উবে গেছে| আনন্দ চলে গেছে সহস্র য়োজন দূরে|
12 শহরটি ধ্বংস হয়ে পড়ে রয়েছে| এমনকি ফটকগুলিও চূর্ণ-বিচূর্ণ|
13 শস্য সংগ্রহের পরে জলপাই গাছে যেমন
14 বেঁচে যাওয়া লোকরা চিৎকার করতে শুরু করবে|
15 সেই সব লোকরা বলবে, “প্রাচ্যের মানুষরা প্রভুর প্রশংসা কর!
16 পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমরা প্রশংসা গীত শুনব|
17 এই দেশের অধিবাসীদের বিপদ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি|
18 লোকরা তাদের বিপদের কথা শুনে ভীত হবে|
19 ভূমিকম্প হবে|
20 এই পৃথিবী পাপে ভারাক্রান্ত|
21 সেই সময়ই প্রভু তাঁর বিচার শুরু করবেন|
22 তখন বহু মানুষ একত্রিত হবে|
23 জেরুশালেমের সিয়োন পর্বতে প্রভু রাজার মত শাসন করবেন|