1 প্রভু, আপনিই আমার ঈশ্বর|
2 আপনি শহর ধ্বংস করেছেন|
3 শক্তিমান দেশগুলি আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান জানাবে|
4 প্রভু আপনিই দরিদ্রদের কাছে এক নিরাপদ আশ্রয়|
5 শত্রুরা এসে চিৎকার চেঁচামেচি গোলমাল শুরু করবে|
6 সেই সময়, প্রভু সর্বশক্তিমান এই পর্বতের সমস্ত জাতিকে এক ভুরিভোজে আপ্যাযিত করবেন| সেই ভোজে সেরা খাদ্য ও পানীয় থাকবে| মাংস হবে নরম ও সুস্বাদু|
7 কিন্তু এখন, সমস্ত জাতি ও লোকদের একটি ঘোমটা আচ্ছাদিত করছে| তিনি এই ঘোমটা নষ্ট করে দেবেন|
8 কিন্তু মৃত্যু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে| আমার সদাপ্রভু প্রত্যেকটি মুখ থেকে প্রতিটি অশ্রুকণা মুছিযে দেবেন| অতীতে তাঁর সমস্ত অনুরাগী ভক্তরা ছিল বিষণ্ন| কিন্তু ঈশ্বর পৃথিবী থেকে মুছে দেবেন বিষণ্নতা| এ সমস্তই ঘটবে কারণ প্রভু এসব ঘটনার কথাই বলেছেন|
9 সে সময় লোকরা বলবে,
10 এই পর্বতে প্রভুর শক্তি বিরাজমান|
11 সাঁতার কাটা মানুষের মতো প্রভু তাঁর বাহু প্রসারিত করে
12 প্রভু মানুষের লম্বা প্রাচীর ও নিরাপদ জায়গাগুলিকে ধ্বংস করে