1 হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার আবেদন ন্যায্য;
2 তুমি আমাকে নির্দোষ ঘোষণা করো;
3 যদিও তুমি আমার অন্তর অনুসন্ধান করেছ,
4 যদিও লোকেরা আমাকে ঘুস দিতে চেয়েছিল,
5 আমার পদক্ষেপ তোমার পথে স্থির রেখেছি,
6 আমি তোমাকে ডাকি, হে ঈশ্বর, কারণ তুমি আমায় সাড়া দেবে;
7 তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও,
8 আমাকে তোমার চোখের মণি করে রাখো;
9 দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও
10 তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে,
11 তারা আমার পথ অনুসরণ করেছে ও আমায় চতুর্দিকে ঘিরে ফেলেছে;
12 ওরা শিকারের জন্য ক্ষুধার্ত সিংহের মতো,
13 জেগে ওঠো, হে সদাপ্রভু, ওদের মোকাবিলা করো, ওদের ধ্বংস করো;
14 হে সদাপ্রভু, তোমার হাতের শক্তি দিয়ে ওইসব লোক থেকে আমাকে বাঁচাও,
15 কিন্তু আমি ধার্মিকতায় তোমার মুখদর্শন করব;