1 হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো,
2 আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু;
3 জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি,
4 যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে;
5 হে সদাপ্রভু, একমাত্র তুমিই আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পানপাত্র;
6 যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ;
7 আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন;
8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।
9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;
10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,
11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;