Números 8
BENOBCV vs ARA
1 সদাপ্রভু মোশিকে বললেন,
1 Disse o Senhor a Moisés:
2 “তুমি হারোণের সঙ্গে আলাপ করে তাকে বলো, ‘তুমি যখন সপ্ত-প্রদীপ প্রতিষ্ঠা করবে, তখন সেগুলি যেন দীপাধারের সামনের দিকে আলো দেয়।’ ”
2 Fala a Arão e dize-lhe: Quando colocares as lâmpadas, seja de tal maneira que venham as sete a alumiar defronte do candelabro.
3 হারোণ সেইমতো করলেন; তিনি প্রদীপগুলি স্থাপন করে, সেগুলির মুখ দীপাধারের সামনের দিকে রাখলেন, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
3 E Arão fez assim; colocou as lâmpadas para que alumiassem defronte do candelabro, como o Senhor ordenara a Moisés.
4 দীপাধার এইভাবে নির্মিত হয়েছিল; এর নিচ থেকে ফুল পর্যন্ত, সমস্ত অংশই সোনা পিটিয়ে তৈরি করা হয়েছিল। সদাপ্রভু মোশিকে যেমন নমুনা দেখিয়েছিলেন, দীপাধার ঠিক সেইরকম নির্মিত হয়েছিল।
4 O candelabro era feito de ouro batido desde o seu pedestal até às suas flores; segundo o modelo que o Senhor mostrara a Moisés, assim ele fez o candelabro.
5 সদাপ্রভু মোশিকে বললেন,
5 Disse mais o Senhor a Moisés:
6 “অন্য ইস্রায়েলীদের মধ্য থেকে লেবীয়দের নিয়ে, তাদের আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করো।
6 Toma os levitas do meio dos filhos de Israel e purifica-os;
7 তাদের শুদ্ধকরণের জন্য এই কাজ করো, তাদের উপর শুদ্ধকরণের জল সেচন করো; তারা সমস্ত শরীরের লোম ক্ষৌরি করে, জলে তাদের পোশাক ধুয়ে ফেলুক ও এইভাবে নিজেদের শুচি করুক।
7 assim lhes farás, para os purificar: asperge sobre eles a água da expiação; e sobre todo o seu corpo farão passar a navalha, lavarão as suas vestes e se purificarão;
8 শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দা সমেত তারা একটি এঁড়ে বাছুর নেবে; তারপর পাপার্থক বলির জন্য তুমি দ্বিতীয় একটি এঁড়ে বাছুর নেবে।
8 e tomarão um novilho, com a sua oferta de manjares de flor de farinha, amassada com azeite; tu, porém, tomarás outro novilho para oferta pelo pecado.
9 লেবীয়দের সমাগম তাঁবুর সামনের দিকে আনবে এবং সমস্ত ইস্রায়েলী সমাজকে একত্র করবে।
9 Farás chegar os levitas perante a tenda da congregação; e ajuntarás toda a congregação dos filhos de Israel.
10 তুমি লেবীয়দের সদাপ্রভুর সামনে নিয়ে আসবে এবং ইস্রায়েলীরা তাদের উপরে হাত রাখবে।
10 Quando, pois, fizerem chegar os levitas perante o Senhor , os filhos de Israel porão as mãos sobre eles.
11 হারোণ ইস্রায়েলীদের দোলনীয়-নৈবেদ্যরূপে লেবীয়দের সদাপ্রভুর সামনে নিবেদন করবে, যেন তারা সদাপ্রভুর কাজ করার জন্য প্রস্তুত হয়।
11 Arão apresentará os levitas como oferta movida perante o Senhor , da parte dos filhos de Israel; e serão para o serviço do Senhor .
12 “লেবীয়েরা ওই এঁড়ে বাছুরের উপর হাত রাখার পর, সদাপ্রভুর উদ্দেশে তাদের একটি পাপার্থক বলিরূপে, অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে, যেন লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়।
12 Os levitas porão as mãos sobre a cabeça dos novilhos; e tu sacrificarás um para oferta pelo pecado e o outro para holocausto ao Senhor , para fazer expiação pelos levitas.
13 হারোণ ও তার ছেলেদের সামনে লেবীয়েরা দাঁড় করাবে। তারপর, সদাপ্রভুর অভিমুখে দোলনীয়-নৈবেদ্যরূপে তাদের নিবেদন করবে।
13 Porás os levitas perante Arão e perante os seus filhos e os apresentarás por oferta movida ao Senhor .
14 এইভাবে, অন্য ইস্রায়েলীদের থেকে তুমি লেবীয়দের পৃথক করবে। লেবীয়দের সকলে আমারই হবে।
14 E separarás os levitas do meio dos filhos de Israel; os levitas serão meus.
15 “লেবীয়দের শুদ্ধ করে, তুমি তাদের দোলনীয়-নৈবেদ্যরূপে নিবেদন করার পর, তারা সমাগম তাঁবুতে তাদের সেবাকাজ করতে আসবে।
15 Depois disso, entrarão os levitas para fazerem o serviço da tenda da congregação; e tu os purificarás e, por oferta movida, os apresentarás,
16 ইস্রায়েলীদের মধ্যে শুধু তারাই সম্পূর্ণরূপে আমাকে দত্ত হবে। আমি প্রথমজাতদের, প্রত্যেক ইস্রায়েলী স্ত্রীর প্রথম পুরুষ-সন্তানের পরিবর্তে তাদের নিজস্ব স্বত্ব বলে গ্রহণ করেছি।
16 porquanto eles dentre os filhos de Israel me são dados; em lugar de todo aquele que abre a madre, do primogênito de cada um dos filhos de Israel, para mim os tomei.
17 মানুষ অথবা পশু, ইস্রায়েলের সমস্ত প্রথমজাত পুরুষ আমার। মিশরে যখন আমি সমস্ত প্রথমজাত প্রাণীকে নিধন করি, আমি তাদের নিজের জন্য স্বতন্ত্র করে রেখেছিলাম।
17 Porque meu é todo primogênito entre os filhos de Israel, tanto de homens como de animais; no dia em que, na terra do Egito, feri todo primogênito, os consagrei para mim.
18 তারপর আমি সমস্ত ইস্রায়েলী প্রথমজাত সন্তানের পরিবর্তে লেবীয়দের গ্রহণ করেছি।
18 Tomei os levitas em lugar de todo primogênito entre os filhos de Israel.
19 সমস্ত ইস্রায়েলীর মধ্য থেকে, আমি হারোণ ও তার ছেলেদের, লেবীয়দের দান করেছি, যেন তারা সমস্ত ইস্রায়েলীর পক্ষে সমাগম তাঁবুর কাজ করে, তাদের জন্য প্রায়শ্চিত্ত করে, যেন তারা যখন পবিত্রস্থানের অভিমুখী হয়, তখন কোনো মহামারি ইস্রায়েলীর আঘাত না করে।”
19 E os levitas, dados a Arão e a seus filhos, dentre os filhos de Israel, entreguei-os para fazerem o serviço dos filhos de Israel na tenda da congregação e para fazerem expiação por eles, para que não haja praga entre o povo de Israel, chegando-se os filhos de Israel ao santuário.
20 মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েল সম্প্রদায়, লেবীয় গোষ্ঠীকে নিয়ে সেরকম করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
20 E assim fez Moisés, e Arão, e toda a congregação dos filhos de Israel com os levitas; segundo tudo o que o Senhor ordenara a Moisés acerca dos levitas, assim lhes fizeram os filhos de Israel.
21 লেবীয়েরা নিজেদের শুদ্ধ করে তাদের পোশাক ধুয়ে ফেলল। তখন হারোণ সদাপ্রভুর সামনে দোলনীয়-নৈবেদ্যরূপে তাদের নিবেদন করলেন ও তাদের শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করলেন।
21 Os levitas se purificaram e lavaram as suas vestes, e Arão os apresentou por oferta movida perante o Senhor e fez expiação por eles, para purificá-los.
22 তারপর লেবীয়েরা, হারোণ ও তার ছেলেদের তত্ত্বাবধানে, সমাগম তাঁবুর কাজ করার জন্য উপস্থিত হল। তাঁরা লেবীয়দের নিয়ে সেরকম কাজ করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
22 Depois disso, chegaram os levitas, para fazerem o seu serviço na tenda da congregação, perante Arão e seus filhos; como o Senhor ordenara a Moisés acerca dos levitas, assim lhes fizeram.
23 সদাপ্রভু মোশিকে বললেন,
23 Disse mais o Senhor a Moisés:
24 “এই কথা লেবীয়দের ক্ষেত্রে প্রযোজ্য, পঁচিশ বছর বা তারও বেশি বয়স্ক পুরুষেরা, সমাগম তাঁবুর কাজে অংশগ্রহণ করতে আসবে,
24 Isto é o que toca aos levitas: da idade de vinte e cinco anos para cima entrarão, para fazerem o seu serviço na tenda da congregação;
25 কিন্তু পঞ্চাশ বছর বয়স হলে তারা সেবাকাজ থেকে অবসর নেবে ও আর কোনো কাজ করবে না।
25 mas desde a idade de cinquenta anos desobrigar-se-ão do serviço e nunca mais servirão;
26 তারা সমাগম তাঁবুর কাজে, তাদের ভাইদের সহায়ক হবে, কিন্তু তারা নিজেরা কোনো কাজ করবে না। এইভাবে তুমি লেবীয়দের দায়িত্ব নিরূপণ করবে।”
26 porém ajudarão aos seus irmãos na tenda da congregação, no tocante ao cargo deles; não terão mais serviço. Assim farás com os levitas quanto aos seus deveres.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?