1 পরে তৈমনীয় ইলীফস উত্তর দিলেন:
2 “যদি কেউ তোমার সাথে কথা বলতে চায়, তুমি কি অধৈর্য হবে?
3 ভাবো দেখি, তুমি কীভাবে অনেককে শিক্ষা দিয়েছ,
4 তোমার কথা হোঁচট খাওয়া লোকদের সাহায্য করেছে;
5 কিন্তু এখন দুঃখকষ্ট তোমার কাছে এসেছে, আর তুমি হতাশ হয়েছ;
6 তোমার ধর্মনিষ্ঠা কি তোমার প্রত্যয় নয়
7 “এখন বিবেচনা করো: কে নির্দোষ হয়েও বিনষ্ট হয়েছে?
8 আমি লক্ষ্য করেছি, যারা অনিষ্ট চাষ করে
9 ঈশ্বরের নিঃশ্বাসে তারা বিনষ্ট হয়;
10 সিংহেরা গর্জন ও হুঙ্কার করতে পারে,
11 শিকারের অভাবে সিংহ বিনষ্ট হয়,
12 “গোপনে একটি কথা আমার কাছে পৌঁছাল,
13 রাতের অশান্তিকর স্বপ্নের মধ্যে,
14 ভয় ও কাঁপুনি আমায় গ্রাস করল
15 এক আত্মা আমার সামনে দিয়ে ধীরে বয়ে গেল,
16 তা থেমে গেল,
17 ‘মরণশীল মানুষ কি ঈশ্বরের চেয়েও বেশি ধার্মিক হতে পারে?
18 ঈশ্বর যদি তাঁর দাসেদের বিশ্বাস না করেন,
19 তবে মাটির বাড়িতে বসবাসকারী সেই মানুষদের,
20 ভোর থেকে গোধূলি বেলা পর্যন্ত তারা চূর্ণবিচূর্ণ হয়;
21 তাদের তাঁবুর দড়াদড়ি কি উপড়ে ফেলা হয় না,