1 তারপর, ইয়োব মুখ খুললেন ও নিজের জন্মদিনকে অভিশাপ দিলেন।
2 তিনি বললেন:
3 “আমার জন্মদিনটি বিলুপ্ত হোক,
4 সেদিনটি—অন্ধকারাচ্ছন্ন হোক;
5 আরও একবার আঁধার ও ঘন তমসা তাকে অধিকার করুক;
6 সেরাতটি—ঘন অন্ধকারে কবলিত হোক;
7 সেরাতটি বন্ধ্যা হোক;
8 যারা দিনগুলিকে শাপ দেয়, তারা সেদিনটিকে শাপ দিক,
9 সেদিনের প্রভাতি তারা অন্ধকারময় হোক;
10 কারণ আমার দু-চোখ থেকে কষ্ট লুকাতে
11 “জন্মের সময় আমি মরলাম না কেন,
12 জানুগুলি কেন আমাকে গ্রহণ করল
13 তবে তো এখন আমি শান্তিতে শায়িত থাকতাম;
14 সেই রাজা ও শাসকদের সাথে,
15 সেই অধিপতিদের সাথে, যাদের কাছে সোনা ছিল,
16 অথবা কেন আমাকে জমিতে লুকানো হয়নি অজাত এক শিশুর মতো,
17 সেখানে দুষ্টেরা আন্দোলন থেকে ক্ষান্ত হয়,
18 বন্দিরাও তাদের স্বাচ্ছন্দ্য উপভোগ করে;
19 ছোটো ও বড়ো—সবাই সেখানে আছে,
20 “কেন দুর্দশাগ্রস্তকে আলো দেওয়া হল,
21 যারা কামনা করে সেই মৃত্যু যা তাদের কাছে আসে না,
22 কবরে গিয়ে যারা আহ্লাদিত হয়
23 কেন সেই মানুষকে যার পথ গুপ্ত
24 কারণ দীর্ঘশ্বাস আমার দৈনিক খাদ্য হয়েছে;
25 আমি যে ভয় করেছিলাম তাই হয়েছে;
26 আমার শান্তি নেই, বিরাম নেই;