1 “তুমি কি জানো পাহাড়ি ছাগলেরা কখন শাবকের জন্ম দেয়?
2 তুমি কি গুনে দেখেছ কয় মাস ধরে তারা গর্ভধারণ করে?
3 তারা হেঁট হয় ও শাবকের জন্ম দেয়;
4 তাদের শাবকেরা বেড়ে ওঠে ও ঊষর মরুভূমিতে বলবান হয়ে উঠতে থাকে;
5 “বুনো গাধাকে কে স্বাধীন হয়ে যেতে দিয়েছে?
6 পতিত জমিকে আমি তার ঘর বানিয়েছি,
7 সে নগরের গোলমাল দেখে উপহাস করে;
8 সে পাহাড়-পর্বতকে চারণভূমি করে সেখানে চরে
9 “বুনো বলদ কি তোমার সেবা করতে রাজি হবে?
10 তুমি কি জিন পরিয়ে তাকে সীতায় আটকে রাখতে পারবে?
11 তুমি কি তার মহাশক্তির উপর নির্ভর করবে?
12 তুমি কি তোমার শস্য টেনে আনার
13 “উটপাখি আনন্দের সঙ্গে তার ডানা ঝাপটায়,
14 সে মাটিতে ডিম পাড়ে
15 তার মনে থাকে না যে পায়ের চাপে হয়তো সেগুলি ভেঙে যাবে,
16 সে তার শাবকদের সঙ্গে এমন রূঢ় ব্যবহার করে, যেন সেগুলি তার আপন নয়;
17 কারণ ঈশ্বর তাকে বিজ্ঞতা দ্বারা ভূষিত করেননি
18 তাও সে যখন দৌড়ানোর জন্য পাখা মেলে দেয়,
19 “তুমি কি ঘোড়াকে বল দান করেছ
20 তুমি কি তাকে পঙ্গপালের মতো লাফানোর,
21 সে হিংস্রভাবে মাটিতে ক্ষুর ঘষে, নিজের শক্তিতে আনন্দ প্রকাশ করে,
22 সে ভয়কে উপহাস করে, কিছুতেই ভয় পায় না;
23 তূণীর তার বিরুদ্ধে ঝংকার তোলে,
24 প্রমত্ত উত্তেজনায় সে মাটি খেয়ে ফেলে;
25 শিঙার ঝঙ্কারে সে হ্রেষাধ্বনি করে, ‘আহা!’
26 “তোমার বিজ্ঞতা অনুসারেই কি বাজপাখি উড়ে যায়
27 তোমার আদেশানুসারেই কি ঈগল পাখি উঁচুতে ওড়ে
28 সে খাড়া উঁচু পাহাড়ে বসবাস করে ও সেখানেই রাত কাটায়;
29 সেখান থেকে সে খাবারের খোঁজ করে;
30 তার শাবকেরা রক্ত পান করে তৃপ্ত হয়,