1 “এতে আমার হৃদয় চূর্ণ হচ্ছে
2 শুনুন! তাঁর কণ্ঠস্বরের গর্জন শুনুন,
3 সমগ্র আকাশের নিচে তিনি তাঁর বিজলি ছেড়ে দেন
4 তারপরে আসে তাঁর গর্জনের শব্দ;
5 ঈশ্বরের কণ্ঠস্বর অবিশ্বাস্যভাবে বজ্রধ্বনি করে;
6 তিনি তুষারকে বলেন, ‘পৃথিবীতে পতিত হও,’
7 যেন তাঁর নির্মিত সবাই তাঁর কাজকর্ম জানতে পারে,
8 পশুরা আশ্রয়স্থলে প্রবেশ করে;
9 প্রবল ঝড় তার কক্ষ থেকে ধেয়ে আসে,
10 ঈশ্বরের শ্বাস বরফ উৎপন্ন করে,
11 মেঘরাশিতে তিনি আর্দ্রতা ভরে দেন;
12 তাঁরই পরিচালনায় তারা
13 তিনি মেঘরাশি সঞ্চার করে লোকজনকে শাস্তি দেন,
14 “হে ইয়োব, আপনি একথা শুনুন;
15 আপনি কি জানেন কীভাবে ঈশ্বর মেঘরাশি নিয়ন্ত্রণ করেন
16 আপনি কি জানেন কীভাবে মেঘরাশি শূন্যে ঝুলে থাকে,
17 দখিনা বাতাসের চাপে জমি যখন ধামাচাপা পড়ে যায়
18 আপনি কি তাঁর সঙ্গে মিলে সেই আকাশমণ্ডলের প্রসার ঘটাতে পারেন,
19 “আমাদের বলে দিন আমরা তাঁকে কী বলব;
20 তাঁকে কি বলতে হবে যে আমি কথা বলতে চাই?
21 এখন কেউ সূর্যের দিকে তাকাতে পারে না,
22 উত্তর দিক থেকে তিনি সোনালি ঔজ্জ্বল্য নিয়ে আসেন;
23 সেই সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে ও তিনি পরাক্রমে উন্নত;
24 তাই, লোকজন তাঁকে গভীর শ্রদ্ধা করে,