1 “সেইসব দিনে ও সেই সময়ে,
2 আমি সমস্ত জাতিকে একত্র করব
3 তারা আমার প্রজাদের জন্য গুটিকাপাত করেছিল
4 “এখন ওহে সোর ও সীদোন এবং ফিলিস্তিয়ার বিভিন্ন অঞ্চল, আমার বিরুদ্ধে তোমাদের কী বলার আছে? আমি কিছু করেছি বলে, তোমরা কি তারই প্রতিফল দিচ্ছ? যদি তোমরা আমাকে প্রতিফল দিচ্ছ, তাহলে আমি দ্রুত ও অতি সত্বর তোমাদের মাথায় তাই ফিরিয়ে দেব, যা তোমরা করেছ।
5 কারণ তোমরা আমার রুপো ও আমার সোনা এবং আমার ভাণ্ডারের উৎকৃষ্ট রত্নরাজি নিয়ে বহন করে তোমাদের মন্দিরগুলিতে নিয়ে গিয়েছ।
6 তোমরা যিহূদা ও জেরুশালেম থেকে আমার প্রজাদের নিয়ে গ্রিকদের কাছে বিক্রি করেছ, যেন তোমরা তাদের স্বদেশ থেকে বহুদূরে তাড়িয়ে দিতে পারো।
7 “দেখো, তোমরা তাদের যে যে স্থানে বিক্রি করেছ, সেখান থেকে আমি তাদের জাগিয়ে তুলে আনব, আর তোমরা যেসব অপকর্ম করেছ, তা আমি তোমাদেরই মাথায় ফিরিয়ে দেব।
8 আমি তোমাদের পুত্রকন্যাদের যিহূদার লোকেদের কাছে বিক্রি করব; তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি, শিবায়ীয়দের কাছে বিক্রি করবে।” সদাপ্রভু একথা বলেছেন।
9 তোমরা জাতিবৃন্দের কাছে একথা ঘোষণা করো:
10 তোমাদের লাঙলের ফাল ভেঙে তরোয়াল তৈরি করো
11 সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো
12 “জাতিগণ জেগে উঠুক;
13 তোমরা কাস্তে চালাও,
14 বিচারের উপত্যকায় অসংখ্য মানুষ,
15 সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে,
16 সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন
17 “তখন তোমরা জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,
18 “সেদিন পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ক্ষরে পড়বে,
19 কিন্তু মিশর জনশূন্য হবে,
20 যিহূদা চিরকালের জন্য
21 তাদের রক্তপাতের যে অপরাধ আমি ক্ষমা করিনি,