1 ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর|
2 হ্যাঁ, আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি|
3 আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম|
4 হ্যাঁ, আমার এ জীবনে আমি আপনারই প্রশংসা করবো|
5 আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি|
6 যখন আমি বিছানায় শুতে যাবো তখন আমি আপনাকে স্মরণ করবো|
7 আপনি সত্যিই আমাকে সাহায্য করেছেন!
8 আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে|
9 যারা আমায় মেরে ফেলতে ইচ্ছা করে ওরা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে|
10 তরবারির দ্বারা ওদের মৃত্যু হবে|
11 কিন্তু রাজা দায়ূদ তাঁর ঈশ্বরকে নিয়েই সুখী হবে