1 যাই ঘটুক না কেন, ঈশ্বর আমায় উদ্ধার করবেন এই আশায় আমার আত্মা ধৈর্য্য ধরে অপেক্ষা করছে|
2 হয়তো আমার অনেক শত্রু আছে, কিন্তু ঈশ্বরই আমার দুর্গ|
3 কতক্ষণ তোমরা আমায় আক্রমণ করবে?
4 আমার গুরুত্ব থাকা সত্ত্বেও
5 আমাকে রক্ষা করবার জন্য আমার আত্মা ধৈর্য্য ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে!
6 ঈশ্বরই আমার দুর্গ| ঈশ্বরই আমায় রক্ষা করেন|
7 আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে|
8 হে লোক সকল, সর্বদাই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো|
9 প্রকৃতপক্ষে লোকজন কোন সাহায্য করতে পারে না|
10 জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে তোমার ক্ষমতার ওপর বিশ্বাস কর না|
11 ঈশ্বর বলেন, একটাই মাত্র জিনিস আছে যার ওপর তুমি নির্ভর করতে পারো এবং আমি তা বিশ্বাস করি|
12 হে আমার প্রভু, আপনার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা|