Salmos 21

BEN2006

1 প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে|

2 রাজা যা যা চেয়েছিল, আপনি তাকে তাই দিয়েছেন|

3 প্রভু, সত্যিই আপনি রাজাকে আশীর্বাদ করেছেন|

4 ঈশ্বর, রাজা আপনার কাছে জীবন চেয়েছিলো, আপনি তাকে তাই দিয়েছেন!

5 আপনি রাজাকে জয়ের পথে পরিচালিত করেছেন এবং তাকে মহান গৌরব এনে দিয়েছেন|

6 ঈশ্বর, সত্যিই আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন|

7 রাজা প্রভুর ওপর আস্থা রাখে|

8 হে ঈশ্বর, আপনি আপনার শত্রুদের দেখাবেন যে আপনি শক্তিমান|

9 হে প্রভু, আপনি যখন রাজার সঙ্গে থাকেন,

10 আর তার শত্রুদের পরিবারসমূহ ধ্বংস হয়ে যাবে|

11 কেন? কারণ ঐসব লোক প্রভু, আপনার বিরুদ্ধে খারাপ কাজের ফন্দি এঁটেছিল

12 প্রভু, ঐসব লোককে আপনি আপনার ক্রীতদাস করে রেখেছেন|

13 প্রভু, আমরা আপনার মহত্বের গৌরব-গাথা গাইবো!

Ler em outra tradução

Comparar lado a lado