Salmos 18

BEN2006

1 তিনি বললেন, “প্রভু আমার শক্তি,

2 প্রভুই আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়স্থল|

3 ওরা আমায় উপহাস করেছে|

4 আমার শত্রুরা আমায় হত্যা করতে চাইছিল!

5 আমার চারপাশে ছিল কবরের রজ্জুগুলি|

6 ফাঁদে বদ্ধ হয়ে, আমি প্রভুর কাছে সাহায্য চাইলাম|

7 সারা পৃথিবী কেঁপে উঠলো,

8 ঈশ্বরের নাক দিয়ে ধোঁয়া বেরিয়ে এলো|

9 আকাশমণ্ডল বিদীর্ণ করে প্রভু নীচে নেমে এলেন!

10 বাতাসের পাখায় চড়ে তিনি আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে বেড়াচ্ছিলেন|

11 প্রভু একটা ঘন কালো মেঘের মধ্যে লুকিয়েছিলেন, সেই মেঘ তাঁকে তাঁবুর মত ঘিরেছিল|

12 তারপর মেঘ ভেদ করে ঈশ্বরের আলোকময় ঔজ্জ্বল্য বেরিয়ে এলো|

13 আকাশ থেকে প্রভু বিদ্যুতের মত ঝলসে উঠলেন!

14 প্রভু তাঁর তীরসমূহ নিক্ষেপ করে শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন|

15 প্রভু আপনি উচ্চস্বরে আপনার আজ্ঞা দিলেন

16 প্রভু ওপর থেকে নীচে পৌঁছলেন এবং আমাকে রক্ষা করলেন|

17 আমার শত্রুরা আমার চেয়ে শক্তিশালী ছিলো|

18 আমি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলাম এবং আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিল|

19 প্রভু আমায় ভালোবাসেন, তাই তিনি আমায় উদ্ধার করলেন.

20 আমি নিস্পাপ, তাই প্রভু আমাকে আমার যোগ্য পুরস্কার দেবেন|

21 কেন? কারণ আমি প্রভুর নির্দেশ পালন করেছি!

22 আমি সর্বদাই প্রভুর নির্দেশসমূহ স্মরণে রাখি|

23 তাঁর সামনে আমি সর্বদাই সৎ‌ ও বিশুদ্ধ ছিলাম|

24 এই কারণে প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন!

25 প্রভু, যদি কোন লোক প্রকৃতই আপনাকে ভালোবাসে আপনিও তাঁর প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করুন|

26 হে প্রভু, যারা ভাল এবং শুচি তাদের কাছে আপনিও ভাল এবং শুচি|

27 প্রভু, নম্র লোকদের আপনি সাহায্য করেন|

28 প্রভু, আপনিই আমার প্রদীপ জ্বালান|

29 আপনার সাহায্যে হে প্রভু, আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি|

30 ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন|

31 প্রভু ছাড়া আর অন্য কোন ঈশ্বর নেই|

32 ঈশ্বর আমায় শক্তি দেন|

33 ঈশ্বর আমাকে হরিণের মত দ্রুত দৌড়তে সাহায্য করেন|

34 ঈশ্বর আমাকে যুদ্ধের কৌশল শিক্ষা দেন,

35 ঈশ্বর আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন|

36 আমার পা এবং গোড়ালি শক্ত করে দিন,

37 আমি যেন আমার শত্রুদের তাড়া করতে পারি এবং তাদের ধরে ফেলতে পারি|

38 আমি আমার শত্রুদের পরাজিত করবো| তারা আর উঠে দাঁড়াবে না|

39 ঈশ্বর, যুদ্ধে আপনিই আমাকে শক্তিশালী করেছেন|

40 আমার শত্রুদের পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন

41 আমার শত্রুরা সাহায্যের জন্য চিৎকার করেছিল|

42 আমি আমার শত্রুদের মেরে টুকরো টুকরো করে দিয়েছি|

43 যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন|

44 সেই সব লোক আমার সম্পর্কে শোনামাত্রই আমার আজ্ঞাকারী হবে|

45 ঐসব বিদেশীরা ভয়ে শুকিয়ে যাবে|

46 প্রভু জীবন্ত!

47 ঈশ্বর আমার জন্য আমার শত্রুদের শাস্তি দিয়েছেন|

48 প্রভু, আপনি শত্রুর হাত থেকে আমায় বাঁচিয়েছেন|

49 হে প্রভু, এই কারণে আমি সকল জাতির কাছে আপনার প্রশংসা করি|

50 প্রভু তাঁর মনোনীত রাজাকে বহু যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন!

Ler em outra tradução

Comparar lado a lado