1 হে প্রভু, ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন|
2 আপনি আমার সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেবেন|
3 আপনি আমার অন্তরের গভীর পর্যন্ত দেখেছেন|
4 আপনার নির্দেশ পালন করতে গিয়ে,
5 আমি আপনার পথ অনুসরণ করেছি|
6 হে ঈশ্বর, আমি আপনাকে ডাকছি, দয়া করে আমায় উত্তর দিন|
7 হে ঈশ্বর, যারা আপনার ওপর নির্ভর করে,
8 আপনার চোখের মণির মত আমায় রক্ষা করুন|
9 প্রভু, সেই সব মন্দ লোক, যারা আমাকে বিনষ্ট করতে চাইছে, তাদের হাত থেকে আমায় রক্ষা করুন|
10 ঐসব মন্দ লোক এত অহঙ্কারী যে তারা ঈশ্বরের বাক্য শুনতেই চায় না
11 ঐসব লোক আমাকে তাড়া করেছে|
12 ঐসব মন্দ লোক সিংহের মত অন্য পশুকে হত্যা করে খাবার জন্য অপেক্ষা করছে|
13 প্রভু উঠুন এবং শত্রুদের কাছে যান|
14 প্রভু, আপনার ক্ষমতা দ্বারা দুষ্ট লোকদের বসতভূমি থেকে উচ্ছেদ করুন|
15 আমি বিচারের জন্য প্রার্থনা করেছি|