1 প্রভুর প্রশংসা কর!
2 আমার সারাজীবন ধরে আমি প্রভুর প্রশংসা করবো|
3 সাহায্যের জন্য তোমরা নেতাদের ওপর নির্ভর কর না|
4 মানুষ মরে কবরে চলে যায়|
5 কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়|
6 প্রভুই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন|
7 নিস্পেষিত লোকদের জন্য প্রভু ঠিক কাজ করেন|
8 প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন|
9 আমাদের দেশে যে সব বিদেশীরা বাস করে তাদের প্রভু রক্ষা করেন|
10 প্রভু চিরদিনই শাসন করবেন!