1 হে আমার ঈশ্বর এবং রাজা, আমি আপনার প্রশংসা করি|
2 প্রতিদিন আমি আপনার প্রশংসা করি|
3 প্রভু মহান; লোকজন ভীষণভাবে তাঁর প্রশংসা করে|
4 প্রভু, আপনি যা করেন তার জন্য লোকজন চিরদিন আপনার প্রশংসা করবে|
5 আপনার মহত্ব এবং মহিমা দুইই চমৎকার|
6 প্রভু, যে সব বিস্ময়কর কাজ আপনি করেন সে সম্পর্কে লোকে বলবে|
7 আপনি যেসব ভালো কাজ করেন সে সম্পর্কে লোকরা বলবে|
8 প্রভু দয়াময় এবং ক্ষমাশীল|
9 প্রতিটি লোকের জন্যই প্রভু মঙ্গলকর|
10 প্রভু, আপনি যা করেন, তাই আপনাকে প্রশংসা এনে দেয়|
11 তারা বলে আপনার রাজত্ব কত মহৎ|
12 তাই হে প্রভু, আপনি যে সব মহৎ কাজ করেন অন্য লোকেরা তা জানতে পারে
13 প্রভু, আপনার রাজত্ব চির বিরাজমান থাকবে|
14 পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন|
15 হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে|
16 হে প্রভু, আপনি আপনার হাত খুলে দিন
17 প্রভু যা কিছু করেন তা সবই ভালো|
18 যারা তাঁর সাহায্য প্রার্থনা করে, প্রভু ওই সব লোকের কাছেই থাকেন|
19 তাঁর অনুগামীরা যা চান প্রভু তাই করেন|
20 যারা তাঁকে ভালোবাসে, প্রভু তাদের রক্ষা করেন|
21 আমি প্রভুর প্রশংসা করবো!