Salmos 136

BEN2006

1 প্রভুর প্রশংসা কর কারণ তিনিই মঙ্গলকর|

2 যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা কর!

3 সব প্রভুদের প্রভুকে প্রশংসা কর!

4 ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন!

5 ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন!

6 শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন|

7 ঈশ্বর মহান আলোগুলো সৃষ্টি করেছেন|

8 দিনকে শাসন করার জন্য ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন|

9 রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চাঁদ এবং তারা সৃষ্টি করেছেন|

10 মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন|

11 ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন|

12 ঈশ্বর তাঁর বিপুল শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে ছিলেন|

13 ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন|

14 ঈশ্বর লোহিত সাগরের মধ্যে দিয়ে ইস্রায়েলকে পরিচালিত করেছিলেন|

15 ফরৌণ এবং সৈন্যবাহিনীকে ঈশ্বর লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন|

16 ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন|

17 ঈশ্বর শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন|

18 ঈশ্বর বলবান রাজাদের পরাজিত করেছিলেন|

19 ঈশ্বর ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিলেন|

20 ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করেছিলেন|

21 ঈশ্বর তাদের ভূখণ্ড ইস্রায়েলকে দিয়েছিলেন|

22 ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন|

23 যখন আমরা পরাজিত হয়েছিলাম, তখন ঈশ্বর আমাদের স্মরণে রেখেছিলেন|

24 ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন|

25 ঈশ্বর প্রত্যেকটি লোককে আহার দেন|

26 স্বর্গের ঈশ্বরের প্রশংসা কর|

Ler em outra tradução

Comparar lado a lado