1 প্রভুর প্রশংসা কর!
2 তোমরা যারা প্রভুর মন্দিরে দাঁড়িয়ে আছো,
3 প্রভুর প্রশংসা কর, কারণ তিনি ভালো|
4 প্রভু যাকোবকে মনোনীত করেছেন|
5 আমি জানি প্রভু মহান!
6 স্বর্গে এবং পৃথিবীতে, সমুদ্র বা গভীর মহাসাগরে
7 ঈশ্বরই, সারা পৃথিবীতে মেঘ সৃষ্টি করেন|
8 ঈশ্বর, মিশরবাসীদের প্রথম সন্তান এবং সেখানকার পশুদের প্রথম শাবককে ধ্বংস করেছিলেন|
9 ঈশ্বর, মিশরে অনেক চমৎকার ও অলৌকিক কাজ করেছিলেন|
10 ঈশ্বর অনেক জাতিকে পরাজিত করেছিলেন|
11 ইমোরীয়দের রাজা সীহোনকে ঈশ্বর পরাজিত করেছিলেন|
12 এবং তাদের ভূখণ্ডগুলি প্রভু ইস্রায়েলকে দিয়েছেন|
13 প্রভু আপনার নাম চিরদিন ধরে বিখ্যাত থাকবে!
14 প্রভু জাতিগুলিকে শাস্তি দিয়েছিলেন|
15 অন্যান্য লোকদের দেবতারা শুধুই সোনা ও রূপোর মূর্ত্তি|
16 ওই মূর্ত্তিগুলোর মুখ ছিলো কিন্তু কথা বলতে পারতো না|
17 ওই মূর্ত্তিগুলোর কান ছিলো কিন্তু শুনতে পেতো না|
18 যে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে!
19 হে ইস্রায়েলের পরিবারবর্গ, প্রভুর প্রশংসা কর!
20 হে লেবীয় পরিবার প্রভুর প্রশংসা কর!
21 সিয়োন থেকে, তাঁর গৃহ জেরুশালেম থেকে,