1 ঈশ্বর, আমার প্রার্থনা শোনা থেকে বিরত হবেন না!
2 দুষ্ট লোকরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে|
3 লোকেরা আমার সম্পর্কে অপ্রীতিকর কথাবার্তা বলছে|
4 আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করে|
5 আমি ওইসব লোকেদের জন্য ভাল কাজই করেছিলাম
6 আমার শত্রু যে মন্দ কাজ করেছে তার জন্য ওকে শাস্তি দিন|
7 বিচারককে এই সিদ্ধান্ত নিতে দিন যে আমার শত্রু ভুল করেছে এবং সে দোষী|
8 আমার শত্রুর শীঘ্রই মৃত্যু হোক্|
9 আমার শত্রুর সন্তানদের অনাথ
10 ওরা যেন ঘর বাড়ী হারিয়ে
11 আমার শত্রু যার কাছে ঋণী সে যেন ওর সব কিছু নিয়ে নেয়|
12 কামনা করি, কোন লোক যেন আমার শত্রুর প্রতি সদয় না হয়|
13 আমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন|
14 প্রভু যেন আমার শত্রুর পূর্বপুরুষদের পাপ সম্পর্কে অবগত হোন|
15 আমি আশা করি প্রভু চিরদিন ওই সব পাপগুলো স্মরণে রাখবেন|
16 কেন? কারণ ওই মন্দ লোকটা কোনদিন কোন ভালো কাজ করে নি|
17 ওই লোকটা সর্বদাই অন্যদের অভিশাপ দিতে ভালবাসত|
18 অভিশাপ যেন ওর বস্ত্র হয়|
19 দুষ্ট লোকে যে পোশাক পরে অভিশাপগুলো যেন সেই পোশাকসমূহ হয়
20 আমার শত্রুর প্রতি প্রভু যেন এসব করেন| যারা আমায় খুন করতে চায় তাদের প্রতি প্রভু যেন এসব করেন|
21 প্রভু, আপনি আমার সদাপ্রভু| তাই আমার প্রতি এমন ব্যবহার করুন যা আপনার নামের মর্যাদা এনে দেবে|
22 আমি নিছক একজন অসহায় দরিদ্র মানুষ|
23 আমি এমন অনুভব করি যেন, বেলা শেষের লম্বা ছায়ার মত আমার জীবন শেষ হয়ে গেছে|
24 ক্ষুধার কারণে আমার হাঁটু দুটো দুর্বল|
25 মন্দ লোকরা আমায় অপমান করে|
26 প্রভু আমার ঈশ্বর, আমায় সাহায্য করুন|
27 তখন ওই লোকরা জানতে পারবে যে আপনি আমায় সাহায্য করেছিলেন|
28 ওই মন্দ লোকরা আমায় অভিশাপ দেয়|
29 আমার শত্রুদের বিব্রত করে দিন!
30 আমি প্রভুকে ধন্যবাদ দিই|
31 কেন? কারণ অসহায় লোকদের পাশে প্রভু দাঁড়ান|